QA As Sunnah Q&A

আমার আত্মীয়-স্বজন যারা ব্যাংকে চাকুরি করে তাদের বাসায় আমি গেলে তারা আমাকে খাওয়া দাওয়া ও ২-৪ দিন থাকতেও বলে। এক্ষেত্রে আত্মীয়তার খাতিরে আমি যত বেলা তাদের ওইখানে খাবো সেই টাকা যদি তাদের ছেলে ম…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৪৫২১ • ভিউ: ৫২ • ১৫ জুন, ২০১৮

আমার আত্মীয়-স্বজন যারা ব্যাংকে চাকুরি করে তাদের বাসায় আমি গেলে তারা আমাকে খাওয়া দাওয়া ও ২-৪ দিন থাকতেও বলে। এক্ষেত্রে আত্মীয়তার খাতিরে আমি যত বেলা তাদের ওইখানে খাবো সেই টাকা যদি তাদের ছেলে ম…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমার আত্মীয়-স্বজন যারা ব্যাংকে চাকুরি করে তাদের বাসায় আমি গেলে তারা আমাকে খাওয়া দাওয়া ও ২-৪ দিন থাকতেও বলে। এক্ষেত্রে আত্মীয়তার খাতিরে আমি যত বেলা তাদের ওইখানে খাবো সেই টাকা যদি তাদের ছেলে মেয়েকে আসার সময় দিয়ে দিই বা তাদের বাড়িতে যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যাই এক্ষেত্রে তাদের টাকায় ২-৪ দিন খাওয়া আমার জন্য যায়েজ হবে? তাদের বাসায় যদি সালাত আদায় করি তাহলে সালাত কি আদায় হবে কারন তাদের ফ্ল্যাট, জায়নামাজ সবকিছুই ব্যাংকের চাকুরি উপার্জিত টাকা দিয়ে কেনা।
উত্তর
Published
মূল আয়ের উৎস যদি এমন হারাম হয় তাহলে খুব প্রয়োজন ছাড়া তাদের বাসায় যাওয়ার দরকার নেই। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য ২-৪ দিন থাকা লাগে না। যতটা সম্ভব তাদের বাসায় না যাওয়া। তাদের থেকে আর্থিক কোন উপকার লাভ করলে তা তাদেরকে কৌশলে ফিরিয়ে দিবেন, সম্ভব না হলে ঐ পরিমাণ টাকা সদকা করে দিবেন।
✅