QA As Sunnah Q&A

আসসলামুয়ালাইকুম, আমার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিলো এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্যে এখন তাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমার ইনকাম এই মুহুর্তে স্থিতিশীল নয় এবং এজন্যে খুব অল্প পরিমাণে (…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৪৫৪২ • ভিউ: ১১ • ০৬ জুলাই, ২০১৮

আসসলামুয়ালাইকুম, আমার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিলো এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্যে এখন তাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমার ইনকাম এই মুহুর্তে স্থিতিশীল নয় এবং এজন্যে খুব অল্প পরিমাণে (…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসলামুয়ালাইকুম, আমার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিলো এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্যে এখন তাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমার ইনকাম এই মুহুর্তে স্থিতিশীল নয় এবং এজন্যে খুব অল্প পরিমাণে (মাত্র ১০ হাজার টাকা) দেন মোহর দিতে চাচ্ছি। মেয়ে এতে রাজি হলেও পারিবারিক এবং সামাজিক স্ট্যাটাসের কথা চিন্তা করে রেজিস্ট্রির সময় সেটা ৭ লক্ষ টাকা লিখতে বলছে। কিন্তু আমি বাকিতে মোহর দিতে অথবা বাসর রাতে মাফ চেয়েও নিতে চাচ্ছি না। পরবর্তীতে, আমরা দুজন একটি উপায় বের করি যে, আমি ৭ লক্ষ টাকার চেক দিব এবং সে সেটা ব্যাংকে জমা না দিয়ে ছিড়ে ফেলবে। তাতে করে আমার মোহর তাকে দেওয়া হয়ে গেলো, সামাজিকতা ও রক্ষা হলো, আবার আমার উপর চাপ ও পরল না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এভাবে কি মোহর আদায় এবং বিয়ে হয়ে যাবে?
কোনোভাবে এটি কি আল্লাহর নির্দেশের সাথে সাংঘর্ষিক?
আমি কোনোভাবেই আল্লাহর বিরুদ্ধে কৌশলকারিদের অন্তর্ভুক্ত হতে চাই না। এবং আমার জন্যে দোয়া করবেন আল্লাহ্ যে হেদায়েত আমাকে দিয়েছেন সেটি যেনো তিনি অনন্তর বাড়িয়ে দেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১০ হাজার টাকাতেই মোহর আদায় হযে যায়। তবে যেহেতু সাত লক্ষ লিখেছেন। এখন ৭ লাখই মোহর হিসেবে ধর্তব্য। স্ত্রী যদি তার টাকা না নিয়ে আপনাকে ক্ষমা করে দেন তাহলেই আপনাকে আর টাকা দিতে হবে না, বাসর রাতে মাফ চাওয়া আবশ্যক নয়, যে কোন সময় মাফ চাইলেই হবে, মাফ না চেয়ে মাফ করলেও হবে। । চেক ছেড়ার কোন দরকার নেই। আর চেক ছিড়লেই ৭ লাখ টাকা আপনি আদায় করেছেন বলে ধর্তব্য হবে না। বিয়ে হয়ে যাবে। মোহরের জটিলতা বিয়ের ক্ষেত্রে কোন সমস্যা করবে না, তবে অধিকাংশ আলেমের মতে অভিভাবক ছাড়া মেয়েদের বিবাহ সহীহ হয় না।