QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম অরাহমাতুল্লহিওবারকাতু আমরা যে নামাজে নাভির নিচে হাত বাধি এটি সহি না জয়ীফ আর বুকএর উপর হাত বাধা সহিহ না জয়িফ। দয়া করে হাদিস উল্লএখ করবেন এবং রেফারেন্স দিবেন। বিস্তারিত জান্তে…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #৪৫৫৪ • ভিউ: ১৮ • ১৮ জুলাই, ২০১৮

আসসালামুয়ালাইকুম অরাহমাতুল্লহিওবারকাতু আমরা যে নামাজে নাভির নিচে হাত বাধি এটি সহি না জয়ীফ আর বুকএর উপর হাত বাধা সহিহ না জয়িফ। দয়া করে হাদিস উল্লএখ করবেন এবং রেফারেন্স দিবেন। বিস্তারিত জান্তে…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম অরাহমাতুল্লহিওবারকাতু আমরা যে নামাজে নাভির নিচে হাত বাধি এটি সহি না জয়ীফ আর বুকএর উপর হাত বাধা সহিহ না জয়িফ। দয়া করে হাদিস উল্লএখ করবেন এবং রেফারেন্স দিবেন। বিস্তারিত জান্তে চাই কোন্টি সহিহ।
উত্তর
Published
সালাতের মধ্যে হাত বাধার ব্যাপারে সহীহ হাদীস আছে। তবে কোথায় রাখতে হবে তা কোন সহীহ হাদীসে নেই। তবে সাহাবী-তাবেয়ীগণ হাত কোথায় বাঁধতেন তা ইমাম তিরমিযী (রহ.) নিন্মেক্ত বক্তব্য থেকে প্রতীয়মান হয়। তিনি বলেন,
وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ يَرَوْنَ أَنْ يَضَعَ الرَّجُلُ يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِى الصَّلاَةِ. وَرَأَى بَعْضُهُمْ أَنْ يَضَعَهُمَا فَوْقَ السُّرَّةِ. وَرَأَى بَعْضُهُمْ أَنْ يَضَعَهُمَا تَحْتَ السُّرَّةِ. وَكُلُّ ذَلِكَ وَاسِعٌ عِنْدَهُمْ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবেয়ী ও পরবর্তী আহলে ইলমের কর্মধারা এমনই । অর্থাৎ তাঁরা নামাযে ডান হাত বাম হাতের উপর রাখাকে নামাযের নিয়ম মনে করতেন। তাঁদের কতক নাভির উপরে এবং কতক নাভির নীচে রাখাকে উত্তম মনে করতেন। তবে উভয় পদ্ধতিই তাঁদের সকলের মতে বৈধ ছিল। (জামে তিরমিযী ২/৩৩, হাদীস-২৫২- এর আলোচনায়)। বিস্তারিত জানতে পড়তে পারেন শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি, রচিত সালাতের মধ্যে হাত রাখার বিধান বইটি।