QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমার কয়েকটি প্রশ্নঃ১-শুধু সেজদায় (নামাজের সেজদায় নয়) আল্লাহ সুবাহানাতা লার কাছে কিছু চাইতে হলে বা দোয়া করতে হলে কি হামদ এবং দুরুদ পাঠ আবশ্যিক? ২-কেউ যদি মন থেকে কোনো ব্যক্ত…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৪৫৬০ • ভিউ: ৫৭ • ২৪ জুলাই, ২০১৮

আসসালামু আলাইকুম। আমার কয়েকটি প্রশ্নঃ১-শুধু সেজদায় (নামাজের সেজদায় নয়) আল্লাহ সুবাহানাতা লার কাছে কিছু চাইতে হলে বা দোয়া করতে হলে কি হামদ এবং দুরুদ পাঠ আবশ্যিক? ২-কেউ যদি মন থেকে কোনো ব্যক্ত…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমার কয়েকটি
প্রশ্নঃ১-শুধু সেজদায় (নামাজের সেজদায় নয়) আল্লাহ সুবাহানাতা লার কাছে কিছু চাইতে হলে বা দোয়া করতে হলে কি হামদ এবং দুরুদ পাঠ আবশ্যিক?
২-কেউ যদি মন থেকে কোনো ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করেন আর ওই ব্যাক্তি যদি ক্ষমা না করেন বা না করতে চান তাহলে ক্ষমাপ্রার্থীর করনীয় কি?
৩-ঘরে কোনো ব্যাক্তির ইমামতিতে তার পরিবার (স্ত্রী, বালেগ ছেলে ও বালেগ মেয়ে) সহ জামাতে নামাজ আদায় করেন তা-কি ঠিক আছ? আর এই অবস্থায় ইকামত কে দেবেন? কাতার বিন্যাস কি হবে?
৪-নামাজের সময় মেহমান এলে কি তাকে বসিয়ে রেখে বলা যাবে একটু অপেক্ষা করেন, আমি নামাজ আদায় আসছি। এটা রিয়া হবে কিনা? নামাজ বিলম্বিত করা যাবে কিনা- যদি ওয়াক্ত না থাকে? অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। নামাযের সাজদা বাদে শুধু সাজদা দিয়ে দুআ করার দরকার নেই। দুআর আগে হামাদ ও দরুদ পড়া খুবই গুরুত্বপূর্ণ তবে আবশ্যক না। ২। ক্ষমা না করলে ক্ষমাপ্রার্থীর উচিত অব্যাহতভাবে চেষ্টা করা যেন অন্যায়ের স্বীকার ব্যক্তি তার প্রতি সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দেন। ৩। কোন কারণের মসজিদে যেতে না পারলে ব্যক্তি তার স্ত্রী-সন্তানদের নিয়ে জামাত করতে পারে। প্রথম কাতারে ইমাম, দ্বিতীয় কাতারে, পুরুষরা এবং তৃতীয় কাতারে মহিলারা দাঁড়াবে। পুরুষ যে কেউ ইকামত দিবে। ৪। ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই মেহমানদের বসিয়ে নামায আদায় করতে হবে। আর মেহমানদের বিশেষ সমস্যা না হলে নামাযের সময় হলেই নামায আদায় করে নিতে হবে।
✅