QA As Sunnah Q&A

অনেক সময় কোন কোন মুসুল্লিকে দেখা যায় সিজদায় গিয়ে পা মাটি থেকে উপরে তুলে নাড়াচাড়া করে । প্রশ্নঃনামাজে সিজদার সময় নাক অথবা পা মাটি থেকে শুন্যে উঠে গেলে নামাজের কোন ক্ষতি হবে কিনা?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #৪৫৯৬ • ভিউ: ১১ • ২৯ আগস্ট, ২০১৮

অনেক সময় কোন কোন মুসুল্লিকে দেখা যায় সিজদায় গিয়ে পা মাটি থেকে উপরে তুলে নাড়াচাড়া করে । প্রশ্নঃনামাজে সিজদার সময় নাক অথবা পা মাটি থেকে শুন্যে উঠে গেলে নামাজের কোন ক্ষতি হবে কিনা?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
অনেক সময় কোন কোন মুসুল্লিকে দেখা যায় সিজদায় গিয়ে পা মাটি থেকে উপরে তুলে নাড়াচাড়া করে । প্রশ্নঃনামাজে সিজদার সময় নাক অথবা পা মাটি থেকে শুন্যে উঠে গেলে নামাজের কোন ক্ষতি হবে কিনা?
উত্তর
Published
জ্বী, নাক-পা উপরে উঠে গেলে নামাযের ক্ষতি হয়। নামায ভেঙেও যেতে পারে। সুতরাং এগুলোযেন অবশ্যই মাটির সাথে লেগে থাকে। عَنِ ابْنِ عَبَّاسٍ، أُمِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ، وَلاَ يَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا الْجَبْهَةِ وَالْيَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالرِّجْلَيْنِ‏.‏
ইবনু আব্বাস (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি অঙ্গের দ্বারা সিজদা্ করতে এবং চুল ও কাপড় না গুটাতে নির্দেশিত হয়েছিলেন। (অঙ্গ সাতটি হল) কপাল দু হাত, দু হাঁটু ও দু পা। সহীহ বুখারী, হাদীস নং ৮০৯। عن أبي حميد الساعدي : أن النبي صلى الله عليه و سلم كان إذا سجد أمكن أنفه وجبهته [ من ] الأرض ونحى يديه عن جنبيه ووضع كفيه حذو منكبيه
আবু হুমাইদ আস-সাইদী থেকে বর্ণিত যে নবী সা. যখন সাজদা করতেন তখন তিনি নাক ও কপাল ভূমির উপর রাখতেন এবং তাঁর হাতকে পার্শ্ব থেকে আলাদা রাখতেন আর হাত রাখতেন কাঁধ বরাবর। সুনানু তিরমিযী, হাদীস নং ২৭০। ইমাম তিরমিযীসহ মুহাদ্দীসগণ হাদীসটিকে সহীহ বলেছেন।