QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় শাইখ,আমি একবার এক আলেমের ওয়াজে শুনেছিলাম যে,কুরআনের প্রতি এক একটি আয়াত পড়ার বিনিময়ে নাকি জান্নাতের প্রতিটি অট্টালিকা এক একতলা করে লম্বা হয়ে যায়। এখন আমি জানতে চাই,…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
কুরআন • প্রশ্ন #৪৬০১ • ভিউ: ২৩ • ০৩ সেপ্টেম্বর, ২০১৮

আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় শাইখ,আমি একবার এক আলেমের ওয়াজে শুনেছিলাম যে,কুরআনের প্রতি এক একটি আয়াত পড়ার বিনিময়ে নাকি জান্নাতের প্রতিটি অট্টালিকা এক একতলা করে লম্বা হয়ে যায়। এখন আমি জানতে চাই,…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় শাইখ,আমি একবার এক আলেমের ওয়াজে শুনেছিলাম যে,কুরআনের প্রতি এক একটি আয়াত পড়ার বিনিময়ে নাকি জান্নাতের প্রতিটি অট্টালিকা এক একতলা করে লম্বা হয়ে যায়। এখন আমি জানতে চাই,কথাটি কতটকু সত্য?
জাযাকাল্লাহু খইরন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এই ধনণের অর্থ বিশিষ্ট একটি হাদীস আছে। হাদীসটি নীচে দেওয় হলো:
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا شَيْبَانُ، عَنْ فِرَاسٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ إِذَا دَخَلَ الْجَنَّةَ اقْرَأْ وَاصْعَدْ . فَيَقْرَأُ وَيَصْعَدُ بِكُلِّ آيَةٍ دَرَجَةً حَتَّى يَقْرَأَ آخِرَ شَىْءٍ مَعَهُ অর্থঃআবু সাঈদ আল খুদরী ؓ থেকে বর্ণীত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, কোরআনের বাহককে জান্নাতে প্রবেশকালে বলা হবে, তুমি পাঠ করতে থাকো এবং উপরে আরোহন করতে থাকো। অত:পর সে পড়তে থাকবে এবং প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে একটি স্তর অতিক্রম করবে। এভাবে সে তার জ্ঞাত শেষ আয়াতটি পর্যন্ত পড়বে। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৩৭৮০। শায়খ শুয়াইব আরনাউত রহ. এবং শায়েখ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। এই হাদীসের অর্থ অনেকটা আপনার প্রশ্নের শব্দের মত। তবে হুবুহু ঐ শব্দে কোন হাদীসে নেই।