QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন?আমার প্রশ্ন ১) নামাজের সময় ও অন্যান্য সময় আমরা যে জিন্সপ্যান্ট পরি তা টাকনোর উপর ভাজ করে দিলে তা কি মাকরূহ হয়?মসজিদের ইমাম বললেন এটা নাকি মাকরূহ,আর এটা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #৪৬১৬ • ভিউ: ১৬ • ১৮ সেপ্টেম্বর, ২০১৮

আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন?আমার প্রশ্ন ১) নামাজের সময় ও অন্যান্য সময় আমরা যে জিন্সপ্যান্ট পরি তা টাকনোর উপর ভাজ করে দিলে তা কি মাকরূহ হয়?মসজিদের ইমাম বললেন এটা নাকি মাকরূহ,আর এটা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন?আমার প্রশ্ন ১) নামাজের সময় ও অন্যান্য সময় আমরা যে জিন্সপ্যান্ট পরি তা টাকনোর উপর ভাজ করে দিলে তা কি মাকরূহ হয়?মসজিদের ইমাম বললেন এটা নাকি মাকরূহ,আর এটা কি সুন্নাত সম্মত?
২)জামাতে নামাজ পরার সময় কি মনে মনে সুরা ফাতিহা পরতে হয়?
পরলে কোন কোন সময় পরবো?
আশা করছি উত্তরটা পাব?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। পরিধেয় পোশাক যদি টাখনুর নীচে ঝুলে যায় তাহলে তা নামাযের সময় এবং অন্যান্য সকল সময় টাখুনুর উপর ভাজ করে দেওয়া আবশ্যক, ওয়াজিব। তবে যদি প্যান্ট টাখনুর উপরে থাকে তাহলে ভাজ করা মাকরুহ। অনুরূপ জামার হাতা গুটানো, নামাযের ভিতর চাদর-রুমাল টানাটানি করা মাকরুহ। عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ لاَ أَكُفُّ شَعَرًا ، وَلاَ ثَوْبًا.
ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদীসে নবী সা. বলেছেন, আমাকে নির্দেশ দেয়া হয়েছে ৭ টি অঙ্গের উপর সাজদা করতে এবং চুল ও পোশাক ভাজ তথা গুটিয়ে রাখতে নিষেধ করেছেন। সহীহ বুখারী, হাদীস নং ৮১৬। তবে প্যান্ট টাখনুর নীচে চলে গেলে অবশ্যই গুটিয়ে রাখতে হবে। হাদীসের নিষেধাজ্ঞা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। জামাতে নামায পড়ার সময় সূরা ফাতিহা পড়তে হবে কি না এই নিয়ে ইমামদের মাঝে মতভেদ আছে। হানাফী আলেমদের মতে পড়ার প্রয়োজন নেই।