QA As Sunnah Q&A

আমি নতুন বিবাহ করেছি এক বছর পূর্ণ হয়েছে আমার ওয়াইফ এখন আমার কথা শোনে না এবং পরিবারের ভিতরে নানান ধরনের মিথ্যাচার এবং ঝামেলা সৃষ্টি করতেছে। আমি মানসিকভাবে অনেক অসুবিধায় আছি এই বিপদ থেকে মু…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবাহ-তালাক • প্রশ্ন #৪৬৫১ • ভিউ: ১৫ • ২৩ অক্টোবর, ২০১৮

আমি নতুন বিবাহ করেছি এক বছর পূর্ণ হয়েছে আমার ওয়াইফ এখন আমার কথা শোনে না এবং পরিবারের ভিতরে নানান ধরনের মিথ্যাচার এবং ঝামেলা সৃষ্টি করতেছে। আমি মানসিকভাবে অনেক অসুবিধায় আছি এই বিপদ থেকে মু…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি নতুন বিবাহ করেছি এক বছর পূর্ণ হয়েছে আমার ওয়াইফ এখন আমার কথা শোনে না এবং পরিবারের ভিতরে নানান ধরনের মিথ্যাচার এবং ঝামেলা সৃষ্টি করতেছে। আমি মানসিকভাবে অনেক অসুবিধায় আছি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যদি কোন দোয়া থাকে দয়া করে জানাবেন। আমার ওয়াইফ আমার কাছে আসতে চাচ্ছেনা আমার শ্বাশুড়ীর কথামত চলতেছে।
উত্তর
Published
বিবাহের পূর্বে কনে ও কনের পরিবারের যেসব গুন-দোষ দেখার দরকার হয় সেগুলো না দেখে শুধু কনের বাহ্যিক সৌন্দর্য আর টাকা-পয়সার দিকে লক্ষ্য করার কারণে অনেক সময় এমন সমস্যা হয়। যাই হোক নিচির দুআ গুলো আপনি নামাযের সাজদাতে, নামাযের পর এবং বিভিন্ন সময় পাঠ করবেন। সাথে সাথে নামাযের পর নিজ ভাষায় আপনার কষ্টের কথা আল্লাহকে জানাবেন। আমরা আপনার সুখি জীবন কামনা করি। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
للَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَقَهْرِ الرِّجَالِ