QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ, একবার একাকী/জামাতে সালাত আদায় করার পর মনে হল সালাতে মন ছিল না,ভাষা ভাষা পড়া হয়েছে। তাহলে পুনরায় যদি মন দিয়ে সালাত আদায় করি এই নিয়তে যে, আল্লাহ যে সালাতে মনোযো…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৪৬৫৩ • ভিউ: ৬৭ • ২৫ অক্টোবর, ২০১৮

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ, একবার একাকী/জামাতে সালাত আদায় করার পর মনে হল সালাতে মন ছিল না,ভাষা ভাষা পড়া হয়েছে। তাহলে পুনরায় যদি মন দিয়ে সালাত আদায় করি এই নিয়তে যে, আল্লাহ যে সালাতে মনোযো…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ, একবার একাকী/জামাতে সালাত আদায় করার পর মনে হল সালাতে মন ছিল না,ভাষা ভাষা পড়া হয়েছে। তাহলে পুনরায় যদি মন দিয়ে সালাত আদায় করি এই নিয়তে যে, আল্লাহ যে সালাতে মনোযোগ বেশি ছিল সেটা কবুল করুন। এভাবে কি সালাত আদায় হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, এভাবে দ্বিতীয়বার সালাত অদায়ের সুযোগ নেই। তবে কোন ওয়াক্তের সালাত আদায়ের পর যদি ঐ ওয়াক্তের সালাতের জামাত হচ্ছে কোথাও, তাহলে আপনি ঐ জামাতে শরীক হতে পারেন। এক্ষেত্রেও দ্বিতীয় সালাতটি নফল হিসেবে গণ্য হবে। তবে সুন্নাত-নফল সালাত হলে দুই বার আদায় করতে কোন সমস্যা নেই।
✅