QA As Sunnah Q&A

মুহতারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বাংলাদেশে শরীয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংক নামে মূল ব্যাংকের শাখা খুলেছে। যার কার্যক্রম মুল ব্যাংকের মতোই শুধুমাত্র বিনিয়োগ ব্যবস্থ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৪৬৬৫ • ভিউ: ৫৬ • ০৬ নভেম্বর, ২০১৮

মুহতারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বাংলাদেশে শরীয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংক নামে মূল ব্যাংকের শাখা খুলেছে। যার কার্যক্রম মুল ব্যাংকের মতোই শুধুমাত্র বিনিয়োগ ব্যবস্থ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
মুহতারাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বাংলাদেশে শরীয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংক নামে মূল ব্যাংকের শাখা খুলেছে। যার কার্যক্রম মুল ব্যাংকের মতোই শুধুমাত্র বিনিয়োগ ব্যবস্থা ছাড়া সকলপ্রকার লেনদেন যেমন, টাকা/চেক আদান প্রদান, ডিপিএস, ফিক্সট ডিপোজিট, র্যামিট্যান্স প্রদান, অনলাইনে টাকা পাঠানো এবং গ্রহণ করা ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়। আমি আমার স্থানীয় কয়েকজন ওলামায়ে কেরামকে নিয়ে এমন একটি শরীয়াহ ভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংকের এজেন্ট নিয়ে ব্যবসা করতে আগ্রহী। এতে করে ইসলামী অর্থনীতিতে আমাদের কিছু সংখ্যক ওলামায়ে কেরামের সম্পৃক্ততায় অর্থনৈতিক সুবিধা গ্রহণ ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশা রাখি। এখন প্রশ্ন হলো শরীয়াহ ভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংকের এজেন্ট নিয়ে ব্যবসা করা বৈধ/হালাল হবে কিনা? জানিয়ে উপকৃত করবেন। আল্লাহ আমাদের/আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন এবং সঠিক হালাল উপার্জনের তৌফিক দান করুন। আমিন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, ইসলামী শরীয়াহ ভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংকের এজেন্ট নিয়ে ব্যবসা করতে কোন সমস্যা নেই। তবে উক্ত ব্যাংকটি ইসলামী শরীয়াহ মোতাবেক বাস্তবেই চলছে কিনা সেটা যাচাই করে নিবেন।
✅