QA As Sunnah Q&A

কোনো ব্যক্তির কাছে যেকোন কিছু চাওয়াই কি শির্ক? নাকি এমন কিছু আছে কি যা কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
শিরক-বিদআত • প্রশ্ন #৪৬৭৪ • ভিউ: ৮৬ • ১৫ নভেম্বর, ২০১৮

কোনো ব্যক্তির কাছে যেকোন কিছু চাওয়াই কি শির্ক? নাকি এমন কিছু আছে কি যা কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
কোনো ব্যক্তির কাছে যেকোন কিছু চাওয়াই কি শির্ক? নাকি এমন কিছু আছে কি যা কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে?
উত্তর
Published
না, কারো থেকে কিছু চাইলেই সেট শিরক নয়। সাধারণভাবে বলা যায়, যে জিনিস মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় সেগুলো মানুষের কাছে চাওয়া শিরক। যেমন, কারো কাছে জান্নাত চাওয়া, সন্তান চাওয়া, শক্তিশালী করে দিতে চাওয়া। আবার যেগুলো মানুষ দিতে পারে সেগুলোও মানুষের অনুপস্থিতিতে চাওয়া, এই বিশ্বাসে যে, সে দূরে থেকেও আপনার কথা শুনতে পাচ্ছে এগুলো শিরক। যেমন, আপনি পুকুরে পড়ে গিয়েছেন তখন আপনি কোন মানুষের কথা স্মরণ করে বললেন, হে অমুক! আমাকে পানি থেকে উদ্ধার করো, এটা শিরক। তবে উপস্থিত কোন মানুষকে আপনি উদ্ধার করতে বললে সেটা শিরক নয়।
✅