QA As Sunnah Q&A

জামাতে ফাঁকা হয়ে দাঁড়ালে কি নামায হবে । কুরআন সুন্নাহর আলোকে জানতে চাই।

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৪৭১৬ • ভিউ: ৬২ • ২৭ ডিসেম্বর, ২০১৮

জামাতে ফাঁকা হয়ে দাঁড়ালে কি নামায হবে । কুরআন সুন্নাহর আলোকে জানতে চাই।

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
জামাতে ফাঁকা হয়ে দাঁড়ালে কি নামায হবে । কুরআন সুন্নাহর আলোকে জানতে চাই।
উত্তর
Published
সালাতের জামাতে ফাঁকা হয়ে দাঁড়ানো যাবে না। অবশ্যই কাতার পূর্ণ করে দাঁড়াতে হবে। আব্দুল্লাহ ইবনে উমার থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা নামাযে কাতার বদ্ধ হও, কাঁধগুলো সোজা করো, ফাঁকা জায়গা পূর্ণ করো, তোমাদের ভাইদের প্রতি কোমল হও, শয়তানের জন্য কোন ফাঁকা জায়গা রেখো না। যে ব্যক্তি কাতার পূর্ণ করবে আল্লাহ তাকে পূর্ণ করে দিবেন, আর যে কাতার ছিন্ন করবে আল্লাহ তাকে ছিন্ন করে দিবেন। সুনানু আবু দাউদ, হাদীস নং ৬৬৬। হাদীসটি সহীহ। عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (أَقِيمُوا الصُّفُوفَ ، وَحَاذُوا بَيْنَ الْمَنَاكِبِ ، وَسُدُّوا الْخَلَلَ ، وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ ، وَلَا تَذَرُوا فُرُجَاتٍ لِلشَّيْطَانِ ، وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللَّهُ ، وَمَنْ قَطَعَ صَفًّا قَطَعَهُ اللَّهُ
তোমরা নামাযে কাতার বদ্ধ হও, কাঁধগুলো সোজা করো, ফাঁকা জায়গা পূর্ণ করো, তোমাদের ভাইদের প্রতি কোমল হও, শয়তানের জন্য কোন ফাঁকা জায়গা রেখো না। যে ব্যক্তি কাতার পূর্ণ করবে আল্লাহ তাকে পূর্ণ করে দিবেন, আর যে কাতার ছিন্ন করবে আল্লাহ তাকে ছিন্ন করে দিবেন। সুনানু আবু দাউদ, হাদীস নং ৬৬৬। সুতরাং কাতার পূর্ণ না করলে নামাযের পরিপূর্ণ সওয়াব কিছুতেই পাওয়া যাবে না, নামায মাকরূহ হবে। তবে ফরজ আদায় হয়ে যাবে।
✅