QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম স্যার আমি স্টুডেন্ট, পছন্দ করতাম আমার ওয়াইফ কে ফ্যামিলিতে জানিয়েছি। দুই ফ্যামিলি শেষে রাজি হয়েছে। ছোট আয়োজনে কাবিন হয়েছে। দেনমোহর ৫ লক্ষ নির্ধারণ করেছে। বিয়ের মজলিসে মানে কব…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৪৭২৮ • ভিউ: ৬৭ • ০৮ জানুয়ারী, ২০১৯

আসসালামু আলাইকুম স্যার আমি স্টুডেন্ট, পছন্দ করতাম আমার ওয়াইফ কে ফ্যামিলিতে জানিয়েছি। দুই ফ্যামিলি শেষে রাজি হয়েছে। ছোট আয়োজনে কাবিন হয়েছে। দেনমোহর ৫ লক্ষ নির্ধারণ করেছে। বিয়ের মজলিসে মানে কব…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম স্যার আমি স্টুডেন্ট, পছন্দ করতাম আমার ওয়াইফ কে ফ্যামিলিতে জানিয়েছি। দুই ফ্যামিলি শেষে রাজি হয়েছে। ছোট আয়োজনে কাবিন হয়েছে। দেনমোহর ৫ লক্ষ নির্ধারণ করেছে। বিয়ের মজলিসে মানে কবুল বলার আগে আমার পক্ষ থেকে স্ত্রীকে একটা গোল্ড রিং দিয়েছি এনগেজ বা ভানা যেটাকে বলে। আনুষাংগিক খরছের পর আমার ওয়াইফকে মোহর দেওয়ার মতো বিয়ের রাতে ৫০০টাকা ছিল আমার কাছে। আমি ওকে ৫০০টাকা হাতে দিয়ে বলেছি এই মুহুর্তে এইটুকুই আমার কাছে আছে তুমি এটা মোহরের অংশ হিসেবে রাখ। বাকিটা আমি আস্তে আস্তে উপার্জন করে দিব। সে নিজ ইচ্ছায় সম্মতি দিয়েছে এবং আমাকে পরিষোধের সময় দিয়েছে যে আপনি ধীরে ধীরে দিয়েন। আলহামদুলিল্লাহ আমাদের ১বছর হয়ে গেলো বিয়ের। এরই মধ্যে ও আমার মোহার সইচ্ছায় মাফ করে দিয়েছে পুরা। বাট আমার ইচ্ছা আমি কিছু হলেও উপার্জন করে দিব। প্রশ্ন : স্ত্রীর সাথে আমার সহবাস কি শরীয়া মোতাবেক হচ্ছে কিনা। বা এইভাবে মোহরানার কারনে আমি কি শরীয়াপরিপ্নথী কিছু করছি কিনা.? প্রশ্ন : মাফ করাটা কতোটা আমার জন্যে হালাল.?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। কেউ তার পাওনা টাকা মাফ করতে পারে, মাফ করলে মাফ হয়ে যায়। কিন্তু মোহরানা আসলে মাফ করে বলে মনে হয় না। আল্লাহ না করুন, যদি আপনাদের মাঝে বিচ্ছেদ হয়ে যায় তখন কি মেয়ে পক্ষ এই টাকা মাফ করে দিবে? মাফ করবে না, এটাই স্বাভাবিক। সুতরাং দেরীতে হলেও পূর্ণ মোহরানা আদায় করবেন।
✅