QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। শায়েখ, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি জেনেশুনে নিজের পিতাকে ছাড়া অন্য কাউকে পিতা বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম। (বুখারি : ৪৩২৬) আমি আমার বাবা মায়ের একজন পা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবিধ • প্রশ্ন #৪৭৩৬ • ভিউ: ৭৬ • ১৬ জানুয়ারী, ২০১৯

আসসালামু আলাইকুম। শায়েখ, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি জেনেশুনে নিজের পিতাকে ছাড়া অন্য কাউকে পিতা বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম। (বুখারি : ৪৩২৬) আমি আমার বাবা মায়ের একজন পা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। শায়েখ,
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি জেনেশুনে নিজের পিতাকে ছাড়া অন্য কাউকে পিতা বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম। (বুখারি : ৪৩২৬)
আমি আমার বাবা মায়ের একজন পালক সন্তান। আমার জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড এবং সার্টিফিকেট সহ সব কিছু পালক পিতা মাতার নামে, এখন এগুলো ব্যাবহার করে চাকরি সহ প্রয়োজনীয় কাজ করা যাবে কি?
দয়া করে জানাবেন। বিঃদ্রঃ আমার আসল পরিবারের সাথে আমার যোগাযোগ রয়েছে। (পালক পরিবারে মা আছেন, বাবা মারা গেছেন 2010সালে)
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। মানুষের কাছে পরিচয় পেশ করার ক্ষেত্রে আপনার আসল পিতা-মাতার নাম বলবেন। আর যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার কাগজপত্রগুলোকে সংশোধন করে নিজের মূল-পিতামাতার নামে করে নিন। যতদিন কাগজপত্র সংশোধন না করতে পারেন বা যদি সংশোধন করা আদৌ সম্ভব নয় হয় তাহলে আশা করি বর্তমানের কাগজপত্র ব্যবহার করে চাকরীসহ প্রয়োজনীয় কাজ করলে আপনি গুনাহগার হবেন না। তবে অনিচ্ছাকৃত ঐ ভুলের জন্য আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করবেন।
✅