QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমার একটি অতিব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। একটি মেয়ের সাথে আমার ৩ বছর একটি সম্পর্কে ছিলাম।আমাদের পরিবারে জানাজানি হলে আমি এই সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেই। মেয়ের সাথ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৪৭৪২ • ভিউ: ১৪ • ২২ জানুয়ারী, ২০১৯

আসসালামু আলাইকুম। আমার একটি অতিব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। একটি মেয়ের সাথে আমার ৩ বছর একটি সম্পর্কে ছিলাম।আমাদের পরিবারে জানাজানি হলে আমি এই সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেই। মেয়ের সাথ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমার একটি অতিব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। একটি মেয়ের সাথে আমার ৩ বছর একটি সম্পর্কে ছিলাম।আমাদের পরিবারে জানাজানি হলে আমি এই সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেই। মেয়ের সাথে আমার সরাসরি শারিরীক কোন সম্পর্ক হয়নি কিন্তু দেখা সাক্ষাতের সময় কিছু গভীর অন্তরংগ মুহূর্ত হয়েছে। আমার বুঝ হওয়ার পর আমি আর হারাম সম্পর্কে থাকতে চাইলাম না। আমি এটাও উপলব্ধি করলাম এই সম্পর্কে আমিও খুশি না বরং ও নিজেও খুশি না। আমি যখন আলাদা হওয়ার ব্যপার টা ওকে বললাম এ অনেক অশালীন ভাষায় আমাকে গালি গালাজ করলো৷ যে আমি অন্যায় করেছি ওর সাথে, আর আমাকে অনেক বেশি বদ দোয়া করলো আমাকে কখনো মাফ করবে না। আমি আল্লহর কাছে ক্ষমা চেয়েছি কারণ আমি একটি হারাম কাজ থেকে ফিরে আসতে চেয়েছি। কিন্তু মেয়েটি আমাকে বলেছে আমি ওর সাথে অন্যায় করেছি। যতদিন ও আমাকে ক্ষমা না করবে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কিন্তু আমি এমন একটা পরিস্থিতি তে আছি যেখানে আমি হারাম সম্পর্কে থাকতে চাইনা৷ আর চলে যাওয়ার সময় আমাকে এমন বদ দোয়া আর অশালীন ভাষায় গালিগালাজ আর ইমশনালি একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। আমার বাবা মা কেও আমি বলে দিয়েছি তাদের মতের বাইরে আমি কোন কাজ করবো না৷ কিন্তু মেয়েটি আমাকে সুইসাইডাল হুমকি দেয় এবং আমাকে বদ দোয়া করতেই থাকে৷ এমন সিচুয়েশনে আমার কী করা উচিত?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি ঐ মেয়ের সাথে সব ধরণের যোগাযোগ বর্জন করুন, তার কোন কথা কান দিয়ে শুনবেন না, তাকে কোন কথা আপনি বলতে যাবেন না, তার সাথে দেখা হয় এমন যে কেন পরিস্থতি আপনি এড়িয়ে চলুন। সে গালাগালি দিল নাকি ভালো বললো এসব বিষয়ে কোন মাথা ঘামাবেন না। ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে। তার বদ-দোয়ার কোন ভিত্তি নেই। এটা নিয়েও টেনশন করবেন না। আল্লাহর কাছে বেশী বেশী ক্ষমা চান এবং নামাযসহ সব ধরণের ফরজ ইবাদত যথা সময়ে যথা নিয়মে পালন করার চেষ্ট করুন।