QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আমি প্রায় আড়াই বছর ধরে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আছি । শুরুতে মেয়েটি আমায় সাড়া দেয়নি এই বলে যে বিবাহ ছাড়া সম্পর্ক হারাম কিন্তু আমি ওকে একরকমের রাজি করিয়েছি। এখন আমি চা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৪৭৫৮ • ভিউ: ৬২ • ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

আসসালামু আলাইকুম, আমি প্রায় আড়াই বছর ধরে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আছি । শুরুতে মেয়েটি আমায় সাড়া দেয়নি এই বলে যে বিবাহ ছাড়া সম্পর্ক হারাম কিন্তু আমি ওকে একরকমের রাজি করিয়েছি। এখন আমি চা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম,
আমি প্রায় আড়াই বছর ধরে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আছি । শুরুতে মেয়েটি আমায় সাড়া দেয়নি এই বলে যে বিবাহ ছাড়া সম্পর্ক হারাম কিন্তু আমি ওকে একরকমের রাজি করিয়েছি। এখন আমি চাচ্ছি এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে এসে বিবাহ করতে কিন্তু কোভিড-১৯ এর জন্য আমার গ্রাগুয়েশন শেষ করে চাকরি পেতে কমপক্ষে ৩ বছর সময় লাগবে । তাই বিবাহ না হওয়া পর্যন্ত আমরা কোন যোগাযোগ রাখবো না এমন টা বলায় মেয়েটি বলে শুরুতে সে এই কথা ই আমায় বুঝাতে চেয়েছে কিন্তু আমি বুঝতে চাইনি তাই সে মানতে রাজি না। আর আমাদের দুজনার পরিবারের পরিস্থিতি অনুকুলে নেই যে আমাদের বিবাহের কথা তাদের জানাব। এই পরিস্থিতিতে ইসলামের আলোকে নিজেকে পাপ থেকে বাঁচানোর জন্য আমার কী করণীয় রয়েছে, মেহেরবানী করে আমায় জানাবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। পাপ থেকে বাঁচার উপায় দুটো। সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করতে হবে, কোন ধরণের যোগাযোগ রাখা যাবে না। দুই. বিবাহ করতে হবে। এর বাইরে পাপ থেকে বাঁচার কোন পথ নেই। সুতরাং আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে দ্রুত পাপ থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করুন।
✅