QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম শায়েখ। শায়েখ আমি গত কয়েকদিন আগে বিবাহ করেছি, আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীর নাক ফুটা করা নাই, তার ইচ্ছা সে নাক ফুটা করবেনা। সে টিপ নাকফুল পরতে চায়। কিন্তু আমার পরিবার সেটা মান…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৪৭৬০ • ভিউ: ৫৪ • ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

আসসালামুয়ালাইকুম শায়েখ। শায়েখ আমি গত কয়েকদিন আগে বিবাহ করেছি, আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীর নাক ফুটা করা নাই, তার ইচ্ছা সে নাক ফুটা করবেনা। সে টিপ নাকফুল পরতে চায়। কিন্তু আমার পরিবার সেটা মান…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম শায়েখ। শায়েখ আমি গত কয়েকদিন আগে বিবাহ করেছি, আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীর নাক ফুটা করা নাই, তার ইচ্ছা সে নাক ফুটা করবেনা। সে টিপ নাকফুল পরতে চায়। কিন্তু আমার পরিবার সেটা মানতে চাচ্ছেনা। তারা নানাভাবে তাকে প্রেসার দিচ্ছে নাকফুটা করার জন্য। আবার তারা এটাও বলে যে, নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হয়। এখন আমার প্রশ্ন হলো, ইসলামে কি নাক ফুটা করা বা নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হবে এরকম কোনো বিধান আছে কি? নাকফুল পরা কি বাধ্যতামুলক?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালম। ইসলামে নাক ফুটা করা বা নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হবে, এই মর্মে কোন কথা নেই। নাকফুল পরা বাধ্যতামূলক তো দূরের কথা, নাকফুল পরার কোন কথায় নেই। বরং তাকে নাক ফুটা করা, বা নাক ফুল পরতে বাধ্য করা অন্যায় হবে, কারণ নিস্প্রয়োজন একটি বিষয়কে কারো উপর চাপিয়ে দেয়া ভারি অন্যায়।
✅