QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। উপার্জনের জন্যে টিউশনির উপর নির্ভর করতে হয়৷ আর সে জন্যে ক্লাস ৯/১০ বা ইন্টারমিডিয়েটের ছাত্রীও পড়াতে হয়। এছাড়া আমি অপারগ। আমার জানার বিষয় হলো,…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৪৭৯৯ • ভিউ: ১৪ • ২০ মার্চ, ২০১৯

আসসালামু আলাইকুম আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। উপার্জনের জন্যে টিউশনির উপর নির্ভর করতে হয়৷ আর সে জন্যে ক্লাস ৯/১০ বা ইন্টারমিডিয়েটের ছাত্রীও পড়াতে হয়। এছাড়া আমি অপারগ। আমার জানার বিষয় হলো,…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। উপার্জনের জন্যে টিউশনির উপর নির্ভর করতে হয়৷ আর সে জন্যে ক্লাস ৯/১০ বা ইন্টারমিডিয়েটের ছাত্রীও পড়াতে হয়। এছাড়া আমি অপারগ। আমার জানার বিষয় হলো, শরয়ী দৃষ্টিকোণ থেকে এ বিষয়টি জায়েয হবে কিনা? উপার্জন হালাল বা হারাম হবে কিনা? বিস্তারিত জানতে চাই
উত্তর
Published
ওয়া আলাইকুস সালাম। উপার্জনের জন্য হালাল ব্যবস্থার যথেষ্ট ব্যবস্থা আছে। টিউশনিই করতে হবে, এরকম মানসিকতা ঠিক নয়। ইসলামে এই ধরণের টিউশনি অর্থাৎ গায়রে মাহরাম নারীদের এভাবে পড়ানোর অনুমতি দেই না। আপনি শুধু ছেলেদের পড়াবেন। প্রয়োজনে অন্য কোন উপার্জনের ব্যবস্থা করুন, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩। সুতরাং আল্লাহর উপর ভরসা করে মেয়েদের পড়ানো ছেড়ে দিন।