QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। প্রশ্ন: আমার শশুর নামায পড়েনা বললেই চলে, তিনি কি কাফির হয়ে গেছেন? ১. যদি হয়ে থাকেন আমি কি বলতে পারব নাকি, সমাজ থেকে উনাকে কাফির ঘোষণা দিতে হবে? ২. আমার শাশুড়ী, স্ত্রী এবং আ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৪৮০৭ • ভিউ: ৭০ • ২৮ মার্চ, ২০১৯

আসসালামু আলাইকুম। প্রশ্ন: আমার শশুর নামায পড়েনা বললেই চলে, তিনি কি কাফির হয়ে গেছেন? ১. যদি হয়ে থাকেন আমি কি বলতে পারব নাকি, সমাজ থেকে উনাকে কাফির ঘোষণা দিতে হবে? ২. আমার শাশুড়ী, স্ত্রী এবং আ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। প্রশ্ন: আমার শশুর নামায পড়েনা বললেই চলে, তিনি কি কাফির হয়ে গেছেন? ১. যদি হয়ে থাকেন আমি কি বলতে পারব নাকি, সমাজ থেকে উনাকে কাফির ঘোষণা দিতে হবে? ২. আমার শাশুড়ী, স্ত্রী এবং আমার কি করা উচিত? ৩. উনি আমাদের জন্য খরচ করেন উনার নিজের ইচ্ছাতে (যেমন, মাঝে মাঝে কিছু ভালো খাবার পাঠান, জামা-কাপড় কেনার জন্য টাকা পাঠান, আর উনার বাসায় গেলে খরচ করেন) এগুলো কি আমি নিতে পারব? উনার ইনকাম নিয়ে আমার সম্পূর্ণ ধারণা নেই। এটুকু জানি, উনি সারের ব্যবসা করেন, উনার মার্কেট আছে সেখান থেকে ভাড়া পান এবং অন্যকোনো আয়ের উৎসও আছে হয়তোবা। উনি গ্রামে থাকেন, তাই সেখানকার প্রচলিত দ্বীনের অবস্থা তো জানতেই পারছেন। আমি আমার পরিবার নিয়ে কি করব?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, তিন কাফের হয়ে যান নি। যে আল্লাহ ও রাসূলকে বিশ্বাস করে, নিজেকে মুসলিম হিসেবে দাবী করে, তাকে কাফের ঘোষনা করার অধিকার কারো নেই। সুতরাং তাকে আপনার বা সমাজের কারোর কাফের ঘোষনা করা লাগবে না। তার সাথে স্বাভাবিক মুসলিমের মতো আচরণ করবেন। তার উপহার গ্রহন করবেন। আপনি আপনার পরিবার নিয়ে তার সাথে ভালো ব্যবহার করবেন। সাধ্যমত তাকে ইসলামের দাওয়াত দিবেন।
✅