QA As Sunnah Q&A

আস-সালামুআলাইকুম। ১. আমার প্রশ্ন হচ্ছে অজু থাকা অবস্থায় শরীরের কোন জায়গায় (হাত/পা বা অন্য স্থানে) নাপাকি (যেমন ছোট ছেলে-মেয়েদের প্রসাব, পায়খানা অথবা অন্য কোন নাপাকি) লাগলে পূনরায় অজু করতে হব…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ত্বহারাত পবিত্রতা • প্রশ্ন #৪৮৪৮ • ভিউ: ৮৪ • ০৮ মে, ২০১৯

আস-সালামুআলাইকুম। ১. আমার প্রশ্ন হচ্ছে অজু থাকা অবস্থায় শরীরের কোন জায়গায় (হাত/পা বা অন্য স্থানে) নাপাকি (যেমন ছোট ছেলে-মেয়েদের প্রসাব, পায়খানা অথবা অন্য কোন নাপাকি) লাগলে পূনরায় অজু করতে হব…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামুআলাইকুম। ১. আমার প্রশ্ন হচ্ছে অজু থাকা অবস্থায় শরীরের কোন জায়গায় (হাত/পা বা অন্য স্থানে) নাপাকি (যেমন ছোট ছেলে-মেয়েদের প্রসাব, পায়খানা অথবা অন্য কোন নাপাকি) লাগলে পূনরায় অজু করতে হবে কি না? নাকি নাপাকি লাগার স্থান ধুয়ে নিলে হয়ে যাবে?
২. ঘরের টাইলস করা মেঝেতে বাচ্ছা প্রসাব করার পর পানি না দিয়ে শুধুমাত্র কাপড় দিয়ে মুছে শুকিয়ে নেওয়া হয়েছে, এই অবস্থায় অজু করে ভিজা পা নিয়ে ঐ প্রসাব করা স্থানের উপর দিয়ে হেঁটে গেলে অজু নষ্ট হয়ে যাবে কিনা? নষ্ট না হলে শুধু পা আবার ধৌত করতে হবে কি না?
দয়া করে প্রশ্ন গুলোর উত্তর দিয়ে উপকৃত করবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১। শরীরে কোথাও নাপাকী লাগলে ওযু নষ্ট হয়ে যায় না, নাপাকী লাগার স্থান ধুয়ে নিলেই হবে। ২। টাইলস বা এ জাতীয় যা নাপাকী চুষতে পারে না, এমন জিনিসে নাপাকীল লাগলে ভিজা কাপড় দিয়ে মুছে নিলে পবিত্র হয়ে যাবে। মুছার পর ভিজা পা দিয়ে গেলেও পা নাপাক হবে না। শরীরের কোথাও নাপাকী লাগলে ওযু নষ্ট হয় না। পেশাব বা পায়খানার করলে বা শরীর থেকে কোন নাপকাী বের হলেই কেবল ওযু বা গোসল করার প্রশ্ন আসে।
✅