QA As Sunnah Q&A

বিদেশে আমরা যেসব বাসাবাড়িতে থাকি তা বেশিরভাগ সময় কার্পেটিং করা থাকে। ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে ডাইপার পরানোর পরেও কমবেশ কার্পেটে পেশাব করে দেয়। এখন প্রশ্ন হল, ১. এই কার্পেটগুলো পাক করব কিভ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ত্বহারাত পবিত্রতা • প্রশ্ন #৪৮৫৩ • ভিউ: ৯৩ • ১৩ মে, ২০১৯

বিদেশে আমরা যেসব বাসাবাড়িতে থাকি তা বেশিরভাগ সময় কার্পেটিং করা থাকে। ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে ডাইপার পরানোর পরেও কমবেশ কার্পেটে পেশাব করে দেয়। এখন প্রশ্ন হল, ১. এই কার্পেটগুলো পাক করব কিভ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
বিদেশে আমরা যেসব বাসাবাড়িতে থাকি তা বেশিরভাগ সময় কার্পেটিং করা থাকে। ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে ডাইপার পরানোর পরেও কমবেশ কার্পেটে পেশাব করে দেয়। এখন প্রশ্ন হল,
১. এই কার্পেটগুলো পাক করব কিভাবে?
২. কার্পেটে পেশাব শুকিয়ে যাওয়ার পর সেখানে ভেজা পায়ে হাঁটলে কি পা নাপাক হয়ে যাবে?
৩. পেশাবের শুকনো কার্পেটের উপর নামাজের বিছানা বিছিয়ে নামাজ আদায় করলে কি নামাজ হবে?
৪. পেশাবের গন্ধ থাকলে কি রহমতের ফেরেশতারা ঘরে আসতে অসুবিধা হবে?
উত্তর
Published
১. কার্পেটের উপর পানি ঢেলে নিংড়াতে দিবেন। নিংড়ানোর পর আবার পানি ঢেলে নিংড়াতে দিবেন। এভাবে তিনবার পানি ঢেলে নিংড়ালে কার্পেট পাক হয়ে যাবে। ২। জ্বী, পেশাব শুকিয়ে যাওয়ার পর সেখানে ভেজা পায়ে হাঁটলে পা নাপাক হয়ে যাবে। ৩। জ্বী, পেশাবের গন্ধ থাকলে রহমতের ফেরেশতারা ঘরে আসতে অসুবিধা হবে। কারণ রাসূলুল্লাহ সা. বলেছেন, فَإِنَّ الْمَلاَئِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ মানুষ যে সব কারণে কষ্ট পায় ফেরেশতারাও সে সব কারণে কষ্ট পায়। সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৪।
✅