QA As Sunnah Q&A

আসসালমুআলাইকুম, আমার মা প্যারালাইজড এবং উনার পরিচর্যার জন্য যোথেস্ট মানুষ নেই। উনাকে পরিষ্কার করানোর সময় এবং কাপড় বদলানোর কাজ কি আমি করতে পারব। এজাতীয় রোগীদের দীর্ঘ দিন বিছানায় থাকতে পিঠ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #৪৮৫৫ • ভিউ: ১৫ • ১৫ মে, ২০১৯

আসসালমুআলাইকুম, আমার মা প্যারালাইজড এবং উনার পরিচর্যার জন্য যোথেস্ট মানুষ নেই। উনাকে পরিষ্কার করানোর সময় এবং কাপড় বদলানোর কাজ কি আমি করতে পারব। এজাতীয় রোগীদের দীর্ঘ দিন বিছানায় থাকতে পিঠ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালমুআলাইকুম, আমার মা প্যারালাইজড এবং উনার পরিচর্যার জন্য যোথেস্ট মানুষ নেই। উনাকে পরিষ্কার করানোর সময় এবং কাপড় বদলানোর কাজ কি আমি করতে পারব। এজাতীয় রোগীদের দীর্ঘ দিন বিছানায় থাকতে পিঠে এবং নিম্নাংশে ঘা হয়ে যায়। এগুলোর পরিচর্চা করতে গেলে বিব্রতকর অবস্থায় পড়া আবশ্যক। উনি পর্দানশীন মহিলা ছিলেন, কিন্তু এখন এত বেশী পর্দার লঙ্ঘন হচ্ছে, আমি উনার মৃত্যু কামনা করছি এই পরিস্থিতি থেকে উনাকে বাঁচানোর জন্য। আমরা কি এটি করতে পারি। আল্লাহ কেন এতো বিব্রত করছেন এত আমলদার মানুষ কে !
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আপনার মাকে এই অবস্থা থেকে মুক্তি দান করুন। জ্বী, আপনি তার প্রয়োজনীয় পরিচর্জা করতে পারবেন। পরিস্কার করানো, কাপড় বদলানো সবই করতে পারবেন। যতটা সম্ভব পর্দা মেনেই করবেন। আপনি মৃত্যু কামন করবেন না। এই অবস্থা থেকে পরিত্রান কামনা করবেন। আল্লাহ কখনো কখনো ভাল মানুষদেরও পরীক্ষায় ফেলে থাকেন। সবর করতে হব আল্লাহর ক্ষমা ও জান্নাত পাওয়ার জন্য।