QA As Sunnah Q&A

বিয়ের পর সহবাস হয় নাই। এখন তিন তালাক দিলে কি পরে তাকেই আবার বিয়ে করা যাবে হীল্লা ছাড়া?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৪৮৬১ • ভিউ: ১৮ • ২১ মে, ২০১৯

বিয়ের পর সহবাস হয় নাই। এখন তিন তালাক দিলে কি পরে তাকেই আবার বিয়ে করা যাবে হীল্লা ছাড়া?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
বিয়ের পর সহবাস হয় নাই। এখন তিন তালাক দিলে কি পরে তাকেই আবার বিয়ে করা যাবে হীল্লা ছাড়া?
উত্তর
Published
বিয়ের পর যদি নির্জনবাস বা সহবাস না হয়ে থাকে এবংস্বামী ভিন্ন ভিন্ন শব্দে তিনটি তালাক দিয়ে থাকে তাহলে প্রথমটির দ্বারা হানাফী ফিকহ অনুযায়ী এক তালাকে বায়েন পতিত হবে। বাকি দুটো দিয়ে কোনো তালাক পতিত হবে না। সে ক্ষেত্রে তার স্ত্রীকে পুনরায় বিয়ে করে নিলেই হয়ে যাবে। ভিন্ন কিছু শর্তে বহু আলেমের মতে ৩ তালাক পতিত হবে। আর এক শব্দে তিন তালাক দিলে সর্বাক্যমতে তিন তালকাই পতিত হবে। তিন তালাক পতিত হলে ঐ স্ত্রী অন্য ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সেই স্বামী যদি তাকে তালাক দেয় অথবা মারা যায় তাহলে আগের স্বামী পুনরায় তাকে বিয়ে করতে পারবে। অন্যথায় নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا
অতএব যদি সে তাকে তালাক দেয় তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে। অতঃপর সে (স্বামী) যদি তাকে তালাক দেয়, তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে, তারা একে অপরের নিকট ফিরে আসবে। [সূরা বাকারা, আয়াত: ২৩০]
নীচের হাদীসটি লক্ষ্য করুন: عَنْ مُحَمَّدِ بْنِ إِيَاسِ بْنِ الْبُكَيْرِ، أَنَّهُ قَالَ: طَلَّقَ رَجُلٌ امْرَأَتَهُ ثَلاَثًا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا، ثُمَّ بَدَا لَهُ أَنْ يَنْكِحَهَا، فَجَاءَ يَسْتَفْتِني، فَذَهَبْتُ مَعَهُ أَسْأَلُ لَهُ، فَسَأَلَ أَبَا هُرَيْرَةَ وَعَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ, عَنْ ذَلِكَ فَقَالاَ: لاَ نَرَى أَنْ ينْكِحَهَا حَتَّى تَزوج زَوْجًا غَيْرَكَ، قَالَ: إِنَّمَا كان طَلاقِي إِيَّاهَا وَاحِدَةٌ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: إِنَّكَ أَرْسَلْتَ مِنْ يَدِكَ مَا كَانَ لَكَ مِنْ فَضْلٍ.
মুহাম্মাদ ইবনে ইয়াস ইবনে বুকাইর বলেন, একজন লোক সহাবাসের পূর্বেই তার স্ত্রীকে ৩ তালাক দিলো। তারপর সে তাকে পূনরায় বিবাহ করতে চাইলো তাই সে ফাতওয়া জিঞ্জাসা করতে আসলো। আমিও তার সাথে গেলাম। সে আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. এই বিষয়ে জিঞ্জাসা করলে তারা বললো, অন্য স্বামীকে ঐ মহিলা বিবাহ না করলে তুমি তাকে বিবাহ করতে পারবে না। তখন লোকটি বললো, আমি তো তাকে কেবল মাত্র একটি তালাকই দিতে পারি। (অর্থাৎ সহবাসের পূর্বে তো আমি তাকে একটি মাত্র তালাক দেয়ারই অধিকার রাখি)। এর জবাবে ইবনে আব্বাস বললেন, তোমার হাতে যা ছিল তুমি সব খরচ করে ফেলেছো (অর্থাৎ সর্বাধিক ৩ তালাক দিয়ে ফেলেছো), তোমার হাতে আর অতিরিক্ত কিছু নেই। মুয়াত্তা মালিক, হাদীস নং ১১৮০।