QA As Sunnah Q&A

আস্সালামুআলাইকুম শায়েখ, অনেক সময় দেখা যায় আমার প্রতিষ্ঠান প্রধান কোম্পানির নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য পণ্য বিক্রয়ের জন্য বলেন। এবং মাঝে মাঝে বলেন যে কোম্পানির নির্ধারিত পণ্যের পরিবর্ত…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #৪৮৮২ • ভিউ: ৬৪ • ১১ জুন, ২০১৯

আস্সালামুআলাইকুম শায়েখ, অনেক সময় দেখা যায় আমার প্রতিষ্ঠান প্রধান কোম্পানির নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য পণ্য বিক্রয়ের জন্য বলেন। এবং মাঝে মাঝে বলেন যে কোম্পানির নির্ধারিত পণ্যের পরিবর্ত…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস্সালামুআলাইকুম শায়েখ, অনেক সময় দেখা যায় আমার প্রতিষ্ঠান প্রধান কোম্পানির নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য পণ্য বিক্রয়ের জন্য বলেন। এবং মাঝে মাঝে বলেন যে কোম্পানির নির্ধারিত পণ্যের পরিবর্তে নিম্ন মানের পণ্য দিয়ে কাজ সম্পন্ন করতে। পূর্বে কোনো পণ্যের দাম কম কিন্তি এখন পণ্যের দাম বেশি, ঐ ক্ষেত্রে বলেন যে বর্তমানে যে দাম রয়েছে সে দামে বিক্রির জন্য যদিও ঐ পণ্যটি পূর্বের কম দামে খেনা। এক্ষেত্রে আমার করণীয় কী? আমার এ কাজগুলো করতে খারাপ লাগে কিন্তু প্রতিষ্ঠান মালিকের নির্দেশ এবং এতে তুলনামূলক লাভ বেশি। আমি যে প্রতিষ্ঠানে চাকুরি করি সেটা একটি কোম্পানির ডিলার।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বেশী দামে বিক্রি করার বিষয়টি কোনভাবে মানা গেলেও নিম্নমানের পণ্য দেয়া কিছুতেই মানা যায় না। নিম্নমানের পণ্য দেয়া কিছুতেই জায়েজ হবে না, সম্পূর্ণ হারাম হবে। আপনার ভালো কথা তো মালিক মানবে না, সুতরাং আপনার জন্য আবশ্যক হলো আল্লাহকে ভয় করে অন্য কোন স্বচ্ছ-সুন্দর হালাল কর্মের সন্ধান করা। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।
✅