QA As Sunnah Q&A

আসসালামুওয়ালাইকুম। আমি পোশাক শিল্পের সাথে জড়িত। এমন অনেক পোশাকই তৈরি করতে হয় যার ব্যবহার শরীয়ত সম্মত ভাবে হবে কিনা তা জানা বা নিশ্চিত করার সুযোগ নেই। এছাড়াও আমি গার্মেন্টস স্টক লটের ব্যবসা ক…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৪৮৮৪ • ভিউ: ৫৭ • ১৩ জুন, ২০১৯

আসসালামুওয়ালাইকুম। আমি পোশাক শিল্পের সাথে জড়িত। এমন অনেক পোশাকই তৈরি করতে হয় যার ব্যবহার শরীয়ত সম্মত ভাবে হবে কিনা তা জানা বা নিশ্চিত করার সুযোগ নেই। এছাড়াও আমি গার্মেন্টস স্টক লটের ব্যবসা ক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুওয়ালাইকুম। আমি পোশাক শিল্পের সাথে জড়িত। এমন অনেক পোশাকই তৈরি করতে হয় যার ব্যবহার শরীয়ত সম্মত ভাবে হবে কিনা তা জানা বা নিশ্চিত করার সুযোগ নেই। এছাড়াও আমি গার্মেন্টস স্টক লটের ব্যবসা করি। সাধারণত গার্মেন্টস স্টক লট বলতে বুঝায় কোন তৈরি পোশাক কারখানায় অর্ডার ক্যান্সেল বা অর্ডার অনুযায়ী পণ্য উৎপাদনের পর বেচে যাওয়া কাচামাল দিয়ে তৈরি পোশাক যা পাইকারি দরে আমি কেনা ও বেচা করি। তবে বেচে যাওয়া কাচামাল দিয়ে তৈরি পোশাকে অধিকাংশ ক্ষেত্রেই মুল ক্রেতার অনুমতি ছাড়াই তাদের ট্রেডমার্ক ব্যবহার করা হয়। এধরনের পরিস্থিতিতে এই ব্যবসা দুটি করা আমার জন্য হালাল কিনা তা জানালে বাধিত থাকব। জাজাকাল্লহু খাইরান।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। পোশাকের ব্যবহার শরীয়তসম্মতভাবে হবে কিনা এটা দেখার দায়িত্ব আপনার না। সুতরাং এই বিষয়ে আপনার চিন্তা করার দরকার নেই। তবে মুল ক্রেতার অনুমতি ছাড়াই তাদের ট্রেডমার্ক ব্যবহার করে পোশাক বাজারজাত করা সম্পূর্ণভাবে অবৈধ, না জায়েজ, হারাম কাজ।
✅