QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রহ্মাতুল্লাহ। আমি একজন ২৩ বছর বয়সী ছেলে। পবিত্রতা সম্পর্কিত বেশ কয়েকটা ঘটনা আমাকে সবসময় পীড়া দিচ্ছে, নামাজে মনোনিবেশ এবং আদায় করতে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রশ্ন ১ঃ প্রসাব করা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ত্বহারাত পবিত্রতা • প্রশ্ন #৪৮৮৫ • ভিউ: ২৪ • ১৪ জুন, ২০১৯

আস-সালামু আলাইকুম ওয়া রহ্মাতুল্লাহ। আমি একজন ২৩ বছর বয়সী ছেলে। পবিত্রতা সম্পর্কিত বেশ কয়েকটা ঘটনা আমাকে সবসময় পীড়া দিচ্ছে, নামাজে মনোনিবেশ এবং আদায় করতে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রশ্ন ১ঃ প্রসাব করা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম ওয়া রহ্মাতুল্লাহ। আমি একজন ২৩ বছর বয়সী ছেলে। পবিত্রতা সম্পর্কিত বেশ কয়েকটা ঘটনা আমাকে সবসময় পীড়া দিচ্ছে, নামাজে মনোনিবেশ এবং আদায় করতে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রশ্ন ১ঃ প্রসাব করার পর আমি সাধারণত আগে টিস্যু এবং পরে পানি নিই। কিন্তু টিস্যু ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় ৭-৮ বার টিস্যু ব্যবহার করার পরেও সামান্য (সূচাগ্র পরিমাণ বলতে পারেন) পরিমাণ ভেজাভাব টিস্যুতে দেখা যায়। এমতাবস্থায় আর টিস্যু ব্যবহার না করে পানি ব্যবহার করে উঠে এলে কি পবিত্রতা অর্জন হবে? অথবা টিস্যু একবারও ব্যবহার না করে প্রথমবার শুধু পানি ব্যবহার করে উঠে এলে কি পবিত্রতা অর্জন হবে যেহেতু ভেজা টিস্যু সবসময় আমাকে বিভ্রান্তিতে ফেলে দেয়?
প্রশ্ন ২ঃ কখনো কখনো ইস্তিঞ্জা এর পর নামাজে দাঁড়ালে কিংবা ৩-৪ মিনিট অথবা আরো পরে পুরুষাঙ্গ দিয়ে সামান্য প্রসাব বের হচ্ছে মনে হয়। নিরীক্ষণ করতে গেলে কিছু সময় ভেজাভাব দেখতে পাই, কিছু সময় স্বাভাবিক। নিরীক্ষণ তো সবসময় সবস্থানে করা সম্ভব নয়। এক্ষেত্রে আমি কি ব্যবস্থা নিতে পারি পবিত্র থাকার জন্য? নাপাক এক্ষেত্রে যদি এক দিরহাম এর কম বলে মনে হয় তাহলে কি আমি ঐ পরিমাণ নাপাকিকে স্বেচ্ছায় অগ্রাহ্য করতে পারি?
প্রশ্ন ৩ঃ ঘুম থেকে ওঠার পর পুরুষাঙ্গ নিরীক্ষণ করা আমার বদঅভ্যাস হয়ে গিয়েছে। এক্ষেত্রে কখনো কখনো পুরুষাঙ্গের ডগায় হালকা পরিমাণ পানি দেখতে পাই যা মজি কিংবা মনি নয়। এক্ষেত্রে ফজরের নামাজ আদায়ের করার জন্য কিভাবে পবিত্রতা অর্জন করতে পারি? এক্ষেত্রে পরিধেয় কাপড়ও কি ধুয়ে ফেলতে হবে যদি কাপড়ে কোনো দাগ বা ভেজাভাব না থাকে?
অনুগ্রহ করে উত্তরগুলো জানাবেন। জাযাকাল্লাহু খইর।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। শুধু পানি ব্যবহার করলেই হবে। তবে যদি শুধু পানি ব্যবহার করলে পরি পেশাব ঝরবে বলে কেউ নিশ্চিত হয় তাহলে সে টিস্যু ব্যবহার করে পানি ব্যবহার করবে। আর স্বাভাবিক অবস্থাতেও টিস্যু ব্যবহারের পর পানি ব্যবহার করা উত্তম। ২। আপনি কিছুটা মানসিক সমস্যায় আছেন মনে হচ্ছে। ভালোভাবে পত্রিতা অর্জন করার পর নামাযের মধ্যে কী হলো না হলো আপনি সেদিকে খেয়াল করবেন না। স্বাভাবিক নিয়মে নাামাজ অব্যাহত রাখবেন। ৩। কোন নিরিক্ষন আপনি করবেন না। যখন নিশ্চিত জানতে পারবেন কাপড় বা শরীর অপবিত্র হয়েছে তখনই কেবল অপবিত্রতা অনুযায়ী পবিত্র হওয়ার ব্যবস্থা করবেন। ভেজা দাগ বা অপবিত্রতার কোন দাগ না থাকলে কাপড় ধৌত করতে হবে না।