QA As Sunnah Q&A

আসসালামুআলাইকুম,,কিয়ামূল লাইল সালাতের সময় কিরাত উচ্চস্বরে /মৃদুস্বরে তিলাওয়াত করতে হয় নাকি মমে মনে? ঘুমানোর পূর্বে বা শেষ রাতে বিতর সালাত ৫ বা ৭ রাকাত পড়লে প্রথম দুই বা চার রাকাআত কিয়ামুল লা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
নফল সালাত • প্রশ্ন #৪৮৯৭ • ভিউ: ৯৫ • ২৬ জুন, ২০১৯

আসসালামুআলাইকুম,,কিয়ামূল লাইল সালাতের সময় কিরাত উচ্চস্বরে /মৃদুস্বরে তিলাওয়াত করতে হয় নাকি মমে মনে? ঘুমানোর পূর্বে বা শেষ রাতে বিতর সালাত ৫ বা ৭ রাকাত পড়লে প্রথম দুই বা চার রাকাআত কিয়ামুল লা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুআলাইকুম,,কিয়ামূল লাইল সালাতের সময় কিরাত উচ্চস্বরে /মৃদুস্বরে তিলাওয়াত করতে হয় নাকি মমে মনে? ঘুমানোর পূর্বে বা শেষ রাতে বিতর সালাত ৫ বা ৭ রাকাত পড়লে প্রথম দুই বা চার রাকাআত কিয়ামুল লাইল হিসেবে বিবেচিত হবে নাকি বিতর হিসেবেই? ধন্যবাদ
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। নীচের হাদীসটি দেখুন, عَنْ عَائِشَةَ، قَالَ: سَأَلَهَا رَجُلٌ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْفَعُ صَوْتَهُ مِنَ اللَّيْلِ إِذَا قَرَأَ؟ قَالَتْ: نَعَمْ، رُبَّمَا رَفَعَ، وَرُبَّمَا خَفَضَ قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الدِّينِ سَعَةً. قَالَ: فَهَلْ كَانَ يُوتِرُ مِنْ أَوَّلِ اللَّيْلِ؟ قَالَتْ: نَعَمْ، رُبَّمَا أَوْتَرَ مِنْ أَوَّلِ اللَّيْلِ، وَرُبَّمَا أَوْتَرَ مِنْ آخِرِهِ قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الدِّينِ سَعَةً
হযরত আয়েশা রা, থেকে বর্ণিত যে, একজন লোক আয়েশাকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সা. কি রাতের সালাতে উচ্চস্বরে পড়তেন? তিনি বললেন, হ্যাঁ, কখনো উচ্চস্বরে পড়তেন, কখনো নীচু স্বরে বা মনে মনে পড়তেন। তখন লোকটি বললেন, আল্লাহর প্রশংসা করছি, যিনি ধর্মের মধ্যে প্রশস্ততা রেখেছেন। লোকটি আবার জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ সা. কি প্রথম রাতে বিতর আদায় করতেন? আয়েশা রা. বললেন, হ্যাছ, কখনো প্রথম রাতে, কখনো শেষ রাতে বিতর আদায় করতেন।তখন লোকটি বললেন, আল্লাহর প্রশংসা করছি, যিনি ধর্মের মধ্যে প্রশস্ততা রেখেছেন। মুসনাদে আহমাদ, হাদীস নং 25383। হাদীসটি সহীহ। ঘুমানোর পূর্বে বা শেষ রাতে বিতর সালাত ৫ বা ৭ রাকাত পড়লে, আপনার কিয়ামুল লাইল ও বিতর উভয়টিই আদায় যাবে। কিয়ামুল ও বিতর সম্পর্কে আরো ভালোভাবে জানতে পড়ুন রাহে বেলায়াত বইটি।
✅