QA As Sunnah Q&A

মেয়েদের সুগন্ধি ব্যবহার নিষেধ । আমার প্রশ্ন হচ্ছে বাজারে যে সব নারিকেল তেল আছে এতে সুগন্ধি আছে তাহলে কি ব্যবহার করবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
পোশাক পরিচ্ছেদ • প্রশ্ন #৪৯০ • ভিউ: ১১১ • ০২ জুন, ২০০৭

মেয়েদের সুগন্ধি ব্যবহার নিষেধ । আমার প্রশ্ন হচ্ছে বাজারে যে সব নারিকেল তেল আছে এতে সুগন্ধি আছে তাহলে কি ব্যবহার করবে?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
মেয়েদের সুগন্ধি ব্যবহার নিষেধ । আমার প্রশ্ন হচ্ছে বাজারে যে সব নারিকেল তেল আছে এতে সুগন্ধি আছে তাহলে কি ব্যবহার করবে?
উত্তর
Published
মুসলিম মহিলাদের জন্য পোশাকে বা শরীরে সুগন্ধি মেখে বাইরে বের হতে রাসূলুল্লাহ সা. বিশেষভাবে নিষেধ করেছেন। আবূ মূসা আশআরী (রা) বলেন, রাসূলুল্লাহ সা.বলেছেন: أَيُّـمَا امْـرَأَةٍ اسْتَـعْـطَـرَتْ فَـمَـرَّتْ عَلَى قَـوْمٍ لِـيَـجِـدُوا مِـنْ رِيـحِـهَا فَـهِـيَ زَانِـيَـةٌ
যদি কোনো মহিলা সুগন্ধি মেখে মানুষের মধ্যে প্রবেশ করে, যেন মানুষেরা তার সুগন্ধ অনুভব করে, তবে সেই মহিলা ব্যভিচারিণী। সুনানু তিরমযী, হাদীস নং ৫১২৬। হাদীসটির সনদ সহীহ। এ হাদীসে রাসূলুল্লাহ সা. সকল ক্ষেত্রে মানুষের মধ্যে সুগন্ধি মেখে গমন করতে নিষেধ করেছেন। মহিলার জন্য বাজার, বিবাহ অনুষ্ঠান, মসজিদ, ওয়ায-মাহফিল, কর্মস্থল বা যে কোনো স্থানে দেহে অথবা পোশাকে সুগন্ধি ব্যবহার করে গমন করা এ হাদীসের আলোকে নিষিদ্ধ ও কঠিন হারাম। সুতরাং নারিকেল তেলের ভিতরেও যদি এমন সুগন্ধি থাকে যা মানুষ অনুভব করে তাহলেও এটাও হারাম হবে।
✅