QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, আশা করছি খুব দ্রুতই আমার উত্তর পাব। প্রশ্নঃ আমি ইসলামি ব্যাংক এবং আল-আরাফা ইসলামি ব্যাংকে কিছু টাকা ফিক্সড করা আছে এবং কয়েকটা ডিপিএস করা আছে। সবগুলোই বাড়ি করার জন্য টাকা জ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৪৯১৩ • ভিউ: ৫৯ • ১২ জুলাই, ২০১৯

আস-সালামু আলাইকুম, আশা করছি খুব দ্রুতই আমার উত্তর পাব। প্রশ্নঃ আমি ইসলামি ব্যাংক এবং আল-আরাফা ইসলামি ব্যাংকে কিছু টাকা ফিক্সড করা আছে এবং কয়েকটা ডিপিএস করা আছে। সবগুলোই বাড়ি করার জন্য টাকা জ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, আশা করছি খুব দ্রুতই আমার উত্তর পাব। প্রশ্নঃ আমি ইসলামি ব্যাংক এবং আল-আরাফা ইসলামি ব্যাংকে কিছু টাকা ফিক্সড করা আছে এবং কয়েকটা ডিপিএস করা আছে। সবগুলোই বাড়ি করার জন্য টাকা জমানোর উদ্দেশ্যে করেছিলাম। আলহামদুলিল্লাহ, বাড়ির কাজ করার মত টাকা প্রায় হয়ে গিয়েছে। এখন এই টাকা উঠাতে গেলে এর সাথে আমাকে কিছু লভ্যাংশ দেবে। ব্যাংক দুইটি এটাকে লভ্যাংশ বলে থাকে। এমনকি আমাদের দেশের একজন জনপ্রিয় আলেম (বিতর্ক এড়াতে নাম উল্লেখ করা থেকে বিরত থাকছি। তার কথাবার্তায় আমার মনে হয়েছে তিনিও আপনাদের মতই হকের পক্ষে। ) এই দুই ব্যাংকের নাম স্পষ্ট করে বলেছেন যে এরা শরিয়াহ মোতাবেক কাজ করে। আমি জানতে চাইছি এই লভ্যাংশ নেয়া কি আমার জন্য হালাল/জায়েজ হবে? নাকি এটাও সুদ হবে? যদি আমার জন্য হালাল/জায়েজ না হয় তাহলে সওয়াবের আশা না করে যদি দান করে দেই তাহলে কি আমি সুদখোরের গোনাহ এবং শাস্তি থেকে বাচতে পারব?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এই ব্যাংক দুুটি ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত হওয়ার দাবি করে থাকে। ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত ব্যাংকের লভ্যাংশ নেওয়া জায়েজ। তবে এই সব ব্যাংক যথাযথ শরীয়াহ মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তা নিয়ে বিভিন্ন কারণে অনেকে সন্দিহান থাকে। সুতরাং আপনি চাইলে অধিক সাবধনতা হিসেবে অতিরিক্ত টাকাগুলো গরীবদেরকে দিয়ে দিতে পারেন।
✅