QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম আমার সালাত ও সালাম দেওয়া সম্পর্কে দুইটা প্রশ্ন আছে। [১] জামআতে সালাত পড়ার সময় ইমাম যখন (আল্লাহু আকবর) বলে তাকবির দেয়, যেমন : রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় (সামিআল্ল…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৪৯১৬ • ভিউ: ৬১ • ১৫ জুলাই, ২০১৯

আস-সালামু আলাইকুম আমার সালাত ও সালাম দেওয়া সম্পর্কে দুইটা প্রশ্ন আছে। [১] জামআতে সালাত পড়ার সময় ইমাম যখন (আল্লাহু আকবর) বলে তাকবির দেয়, যেমন : রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় (সামিআল্ল…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম
আমার সালাত ও সালাম দেওয়া সম্পর্কে দুইটা প্রশ্ন আছে। [১] জামআতে সালাত পড়ার সময় ইমাম যখন (আল্লাহু আকবর) বলে তাকবির দেয়, যেমন : রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় (সামিআল্লাহ- হুলিমান হামিদাহ্ বলে), সিজদাহ্ এ যাওয়ার সময়, সিজদাহ্ থেকে উঠার সময়। তখন কি ইমামের পিছনে যারা মুসল্লী তারাও কি এই তাকবির গুলো দিবে?
সালাতের শুরুতে ইমাম (আল্লাহু আকবর) বলে সালাত শুরু করে তখন তো মুসল্লীদেরও সেই তাকবির দিয়ে সালাত শুরু করতে হয়। তাহলে অন্য তাকবির গুলোও কি মুসল্লীদের দিতে হবে নাকি না দিলেও হবে?
[২] আমি মসজিদে গিয়ে (মসজিদের ভিতর ঢুকে) সবাইকে সালাম দেই। এটা কি ঠিক আছে?
কিছু লোক আবার ওই সময় সুন্নত সালাত পড়ে। যেমন : ফযরে এবং যোহরে। তখনও কি সালাম দেওয়া যাবে?
প্রশ্নগুলোর উত্তর দিলে খুব উপকৃত হতাম।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সালাতের শুরুতে ইমাম (আল্লাহু আকবর) বলে সালাত শুরু করে তখন তো মুসল্লীদেরও তাকবীর দিয়ে সালাত শুরু করা ফরজ। যে কোন সালাত শুরু করার সময় যে তাকবীর দেওয়া তাকবীরে তাহরীমা বলে আর তাকবীরে তাহরীমা ফরজ। এছাড়া রুকু-সাজদা ও অন্যান্য সময়ের তাকবীর দেওয়া সুন্নাত। সুন্নাত তাকবীরগুলো না দিলেও সালাত শুদ্ধ হবে তবে বিনা কারণে সুন্নাত ত্যাগ না করা একজন মূমিনের একান্ত কর্তব্য। ২। মসজিদের ভিতর নামায পড়লে মসজিদের ভিতর সবার উদ্দেশ্যে সালাম দিবেন না। যদি কেউ নামায না পড়ে তাহলে সালাম দিবেন। এটাই অধিকাংশ আলেমের মত। তবে অনেক আলিমের মতে সালাম দেওয়ার অনুমতি আছে। যারা নামাযের মধ্যে আছে তারা হাত দ্বারা ইশারা করে উত্তর দিবে।https://www.islamweb.net/ar/fatwa/16214/%D9%82%D9%88%D9%84-%D8%A3%D9%87%D9%84-%D8%A7%D9%84%D8%B9%D9%84%D9%85-%D9%81%D9%8A-%D8%A5%D9%84%D9%82%D8%A7%D8%A1-%D8%A7%D9%84%D8%B3%D9%84%D8%A7%D9%85-%D8%B9%D9%86%D8%AF-%D8%AF%D8%AE%D9%88%D9%84-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D8%AC%D8%AF
✅