QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, স্যার আমি একটি মেয়েকে পছন্দ করি। মেয়েটির পরিবারের সার্বিক অবস্থা আমার পরিবার থেকে নিচে। আমার বাবা-মা দুজনেই মাদরাসায় উচ্চশিক্ষিত। কিন্তু মেয়ে কিংবা মেয়ের পরিবারের কেউই মাদর…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৪৯৫ • ভিউ: ১১৩ • ০৭ জুন, ২০০৭

আসসালামু আলাইকুম, স্যার আমি একটি মেয়েকে পছন্দ করি। মেয়েটির পরিবারের সার্বিক অবস্থা আমার পরিবার থেকে নিচে। আমার বাবা-মা দুজনেই মাদরাসায় উচ্চশিক্ষিত। কিন্তু মেয়ে কিংবা মেয়ের পরিবারের কেউই মাদর…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম,
স্যার আমি একটি মেয়েকে পছন্দ করি। মেয়েটির পরিবারের সার্বিক অবস্থা আমার পরিবার থেকে নিচে। আমার বাবা-মা দুজনেই মাদরাসায় উচ্চশিক্ষিত। কিন্তু মেয়ে কিংবা মেয়ের পরিবারের কেউই মাদরাসায় শিক্ষিত নয় তবে তারা ইসলামী বিধান তথা নামাজ-রোযা-পর্দা এগুলো পালন করে সঠিকভাবে। তাদের মধ্যে আকিদাগত তথা পীরবাদ এমন কোনো সমস্যাও পাই নি। তাদের গ্রামের বাড়ি আমাদের থেকে বহুদূরে। আমার বর্তমান সমস্যা হলো আমি মেয়েটিকে বিবাহ করতে চাই। কিন্তু আমার বাবা-মা এই মেয়ের ব্যাপারে রাজি নয়। তাদের আপত্তি মেয়ের গ্রামের এলাকা ও তাদের পারিবারিক অবস্থা তথা নন-আলেম ও আর্থিক এইগুলো। কিন্তু আমি মেয়েকে অনেক পছন্দ করি। তার চরিত্র ও দ্বীনী বিষয় আমাকে আকৃষ্ট করেছে। এইক্ষেত্রে আমার করণীয় কি?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বিবাহ এমন একটি বিষয় যেখানে মুরুব্বীদের মতামত মেনে চলা একান্ত কর্তব্য। তারা বহুদিন ধরে সংসার করার কারণে তাদের মধ্যে এই বিষয়ে অনেক অভিজ্ঞতা সৃষ্টি হয়। এই অভিজ্ঞতার আলোকে তারা বুঝতে পারেন কেমন পরিবারের বা কেমন ছেলে-মেয়েকে বিবাহ করা উচিৎ। যারা এখনো বিবাহ করেন নি তারা এই অভিজ্ঞতা পাবে কোথায়? আপনাদের ন্যায় বয়সের ছেলে-মেয়েরা আবেগের কারণে অনেক সময় এমন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে যা পরববর্তীতে সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। ং সুতরাং যেহেতু আপনার বাবা-মা এই বিবাহে রাজি নয় তাই আপনার জন্য উচিৎ হলো এখান থেকে সরে আসা। আশা করি এর ভিতরে আল্লাহ আপনার জন্য কল্যান রেখেছেন। আমরা আপনার জন্য দুআ করি যেন আল্লাহ আপনাকে সঠিক সিদ্ধান্ত নেয়ার তাওফিক দেন।
✅