QA As Sunnah Q&A

আস সালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকতুহ । গত ঈদের দিন আমি গ্রামের বাড়ি যাওয়ার পথে একটি দুর্ঘটনা ঘটে এবং একটি ছাগল শাবক তাতে আঘাত পায় । রাস্তাটি ব্যস্ত না হওয়ার কারণে আমার গাড়ির…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিচার আচার • প্রশ্ন #৪৯৭১ • ভিউ: ২৬ • ০৮ সেপ্টেম্বর, ২০১৯

আস সালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকতুহ । গত ঈদের দিন আমি গ্রামের বাড়ি যাওয়ার পথে একটি দুর্ঘটনা ঘটে এবং একটি ছাগল শাবক তাতে আঘাত পায় । রাস্তাটি ব্যস্ত না হওয়ার কারণে আমার গাড়ির…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস সালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকতুহ । গত ঈদের দিন আমি গ্রামের বাড়ি যাওয়ার পথে একটি দুর্ঘটনা ঘটে এবং একটি ছাগল শাবক তাতে আঘাত পায় । রাস্তাটি ব্যস্ত না হওয়ার কারণে আমার গাড়ির গতি ছিল ৫০-৬০ কিমি প্রতি ঘন্টা । রাস্তার মাঝখানে একটি ছাগল শাবক বসে ছিল এবং যখন আমি সেটা দেখতে পেয়েছি তখন বাম দিক বা দান দিক সাইড যাওয়ার উপায় ছিল না কারণ বাম দিকেও বেশ কয়েকটা ছাগল ছিল । তখন আমি ভুল বশত ছাগল শাবক টিকে আমার গাড়ির মাঝে দিয়ে পার করার সিদ্ধান্ত নিই । এবং যখন আমার গাড়িটি শাবকটিকে পার করে তখন সে উঠে দাড়াতে আমার গাড়ির নিচ অংশে ধাক্কা খায় । ঈদ নামাজ ধরার তাড়া থাকায় শাবকটিকে ভালো দেখার সুযোগ ও হয়ে উঠেনি । আমি শাবকটিকে পুরো পুরি মৃত অবস্থায় দেখিনি, যতটুকু দেখেছি তাতে তার নিহত হওয়ার সম্ভাবনা বেশি । যেখানে ঘটনা টি ঘটে সেটা জনশূন্য জায়গা ছাগলটির মালিক উদ্ধার করা বেশ কঠিন । প্রথমত আমার এই ভুল সিদ্ধান্ত এবং দ্বিতীয়ত শাবক টি আঘাত পাওয়াতে আমি খুবই অনুতপ্ত এবং আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ওইদিন এর ঈশার ওয়াক্তে করেছি । এখন আমি আমার এই অপরাধের বিষয়ে ইসলামে কি বিধান আছে তা জানতে চাই । জাজাক আল্লাহু খাইরণ ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যেখানে দূর্ঘটনা ঘটেছে তার আশে-পাশের লোকালয়গুলোতে আপনি এই বিষয়টি সন্ধান করবেন। আপনি মালিককে পেয়ে যাবেন আশা করি, কারণ এমন ঘটনা ঘটলে পুরো পাড়া এমনকি অনেক সময় পুরো গ্রাম জানাজানি হয়। এরপর মালিককে ঐ ছাগলের পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দিবেন। যারা বাড়িতে ছাগল পালন করে তারা সাধারণত নিম্ন আয়ের মানুষ হয়, তাই যদি সম্ভব হয় অতিরিক্ত কিছু টাকাও দিয়ে দিবেন।