QA As Sunnah Q&A

আসসালামু ওয়ালাইকুম। আমি আরবি পড়তে পারি না। কিন্তু কোরআন মুখস্ত করতে চাই। বিধায় আমি পবিত্র কোরআনের পছন্দনীয় ও ছোট ছোট সুরাগুলি মোবাইলের একটা অ্যাপ থেকে মুখস্ত করি। আর বিভিন্ন ওয়েবপেইজ থেকে কপ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
কুরআন • প্রশ্ন #৪৯৭৫ • ভিউ: ১৯ • ১২ সেপ্টেম্বর, ২০১৯

আসসালামু ওয়ালাইকুম। আমি আরবি পড়তে পারি না। কিন্তু কোরআন মুখস্ত করতে চাই। বিধায় আমি পবিত্র কোরআনের পছন্দনীয় ও ছোট ছোট সুরাগুলি মোবাইলের একটা অ্যাপ থেকে মুখস্ত করি। আর বিভিন্ন ওয়েবপেইজ থেকে কপ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু ওয়ালাইকুম। আমি আরবি পড়তে পারি না। কিন্তু কোরআন মুখস্ত করতে চাই। বিধায় আমি পবিত্র কোরআনের পছন্দনীয় ও ছোট ছোট সুরাগুলি মোবাইলের একটা অ্যাপ থেকে মুখস্ত করি। আর বিভিন্ন ওয়েবপেইজ থেকে কপি করে প্রিন্ট করে নিই এবং মুখস্ত করি। মুখস্ত করার পর মিশারী রশিদ আল-আফাসি-এর আবৃতি শুনে উচ্চারন সহি করার চেষ্টা করি। আমি অনেক সময় রাস্তায় হাটতে হাটতে আত্বস্থ করার জন্য রিসাইটেশন করতে থাকি। আর রাতে মুখস্ত করার জন্য বারবার পড়ি বা পড়তে হয়। অনেক ক্ষেত্রে সেসব সময় আমার ওযু থাকে না। এখন আমার প্রশ্নঃ আমার এ মুখস্থ করার জন্য বারবার পড়া ও মনে রাখার জন্য সবসময় আবৃতি করা কি তেলাওয়তের মধ্য গন্য হবে? এ ঘটনার সাথে পাপ ও পুণ্য কি কোনও ভাবে সম্পর্কিত? এ ঘটনাগুলিকে কিভাবে কল্যাণকর করা যায়? জাযাকাল্লাহু খাইরান
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রচেষ্টা আল্লাহ কবুল করে নিন। কুরআন যেভাবেই পড়ুন তেলাওয়াত হিসেবে গণ্য হবে, সওয়াব হবে। তবে উচ্চরণ সহীহ করার জন্য একজন আরবী শিক্ষকের কাছে আরবী শিখবেন, এর কোন বিকল্প নেই। শুধু তেলাওয়াত শুনে কুরআর পরিপূর্ণ সহীহ হওয়া অত্যন্ত কঠিন।