QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম। আমি ৩ বছর আগে বাবা মাকে না জানিয়ে বিয়ে করি। আমাদের বিয়ের উদ্দেশ্য ছিল আল্লাহ্ এর সন্তুষ্টি। কারন আমরা জিনা থেকে বাঁচতে চেয়েছি এবং দুইজন এক সাথে জান্নাতে যেতে চাই। আমরা পরস্…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৫০০ • ভিউ: ৭৫ • ১২ জুন, ২০০৭

আসসালামুয়ালাইকুম। আমি ৩ বছর আগে বাবা মাকে না জানিয়ে বিয়ে করি। আমাদের বিয়ের উদ্দেশ্য ছিল আল্লাহ্ এর সন্তুষ্টি। কারন আমরা জিনা থেকে বাঁচতে চেয়েছি এবং দুইজন এক সাথে জান্নাতে যেতে চাই। আমরা পরস্…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম। আমি ৩ বছর আগে বাবা মাকে না জানিয়ে বিয়ে করি। আমাদের বিয়ের উদ্দেশ্য ছিল আল্লাহ্ এর সন্তুষ্টি। কারন আমরা জিনা থেকে বাঁচতে চেয়েছি এবং দুইজন এক সাথে জান্নাতে যেতে চাই। আমরা পরস্পর পরস্পর কে দ্বীনের ব্যাপারে সাহায্য করি। এবং আল্লাহ্ এর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করি। আমি আমার বাবার বাড়িতে থাকি এবং আমার স্বামী তার বাবার বাড়িতে। আমরা এক সাথে থাকি নাহ। সপ্তাহে ২-৩ দিন দেখা করি। পড়াশুনা শেষ করে আর ২ বছর পর পারিবারিকভাবে বিয়ে করব ইন শা আল্লাহ্। কিন্তু কিছুদিন আগে জানতে পারি আমাদের বিয়ে হয়নি। এরপর আমরা ২ জন এ বিভিন্ন হুজুর, আমার স্বামী যে মসজিদে নামাজ পরে তার ইমাম কে জিজ্ঞেস করলে তারা বলেন বিয়ে হয়েছে। অনুমতি নেয়া সুন্নত তবে বিয়ে অবৈধ হয়নি। আমি খুবই মানসিক চাপ এ আছি। আমি জিনাহ করতে চাইনা। আমি ওকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমি আল্লাহ্ কে ভয় করি। আমার স্বামী বলেছেন এই বিয়ে না হলে আমরা স্বামী স্ত্রী এর মতো থাকব নাহ। ও কখনই আমাকে জোর করবে নাহ হারাম দিকে। আলহামদুলিল্লাহ সে খুবই ভালো মানুষ। দয়া করে আমাদের করনীয় কি জানাবেন। আমি আপনার ভিডিও দেখি, অনেক অজানা বিষয় জানি। আপনাকে অনেক বিশ্বাস নিয়ে জিজ্ঞাশা করছি। বিয়ে কি হয়েছে? না হলে আমরা কিভাবে আবার বিয়ে করতে পারব? আমাদের গুনাহ হয়েছে কি?দয়া করে আমাকে তাড়াতাড়ি জানাবেন। আমি এই চাপ থেকে বাঁচতে চাই। জাঝাকাল্লাহ খইর।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করলে সাংসারিক জীবনে অনেক অশান্তি হয়। তাই অভিভাবকের অনুমতি ব্যতিত বিবাহ করা উচিৎ নয়। হাদীসে অভিাভাবক ছাড়া মেয়েদের বিয়ে করতে নিষেধ করা হয়েছে।তবে একটি সহীহ হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, الأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا প্রাপ্ত বয়স্ক মহিলা তার নিজের ব্যাপারে অভিভাবক থেকে অধিক হকদার। সহীহ মুসলিম, হাদীস নং ৩৫৪১। এই হাদীসের ভিত্তিতে অনেক ফকিহ বলেছেন, অভিভাবক ছাড়াও প্রাপ্ত বয়স্ক মহিলারা বিবাহ করতে পারবে। সুতরাং যে সমাজে এই মতটি প্রচলিত সেখানে অভিভাবক ছাড়া বিয়ে হয়ে গেলে এটাকে সহীহ হয়েছে বলেই ধরে নিতে হবে। কিন্তু যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে অভিভাবক ছাড় বিয়ে হবে না এ কথাই বলতে হবে। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া ৪১ নং প্রশ্নের উত্তর।
✅