QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। ধরুন এখন বালেগা মেয়ে বর্তমানে অধ্যয়নরত আছে। সে পড়াশুনা শেষ করার আগে বিবাহ করতে ইচ্ছুক নয়, কিন্তু তার বাবা তাকে জোরপূর্বক বিবাহ দিতে চায়। আমি যতদূর জানি, জোরপূর্বক বিবাহ দেও…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৫০৩৯ • ভিউ: ৭০ • ১৫ নভেম্বর, ২০১৯

আসসালামু আলাইকুম। ধরুন এখন বালেগা মেয়ে বর্তমানে অধ্যয়নরত আছে। সে পড়াশুনা শেষ করার আগে বিবাহ করতে ইচ্ছুক নয়, কিন্তু তার বাবা তাকে জোরপূর্বক বিবাহ দিতে চায়। আমি যতদূর জানি, জোরপূর্বক বিবাহ দেও…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। ধরুন এখন বালেগা মেয়ে বর্তমানে অধ্যয়নরত আছে। সে পড়াশুনা শেষ করার আগে বিবাহ করতে ইচ্ছুক নয়, কিন্তু তার বাবা তাকে জোরপূর্বক বিবাহ দিতে চায়। আমি যতদূর জানি, জোরপূর্বক বিবাহ দেওয়া ইসলামে নিষিদ্ধ। এখন এই অবস্থায় রাষ্ট্র যদি তার অভিভাবকত্ব নিতে চায়, তাহলে ইসলাম কি তা সমর্থন করে? অর্থাৎ ইসলাম কি এটা সমর্থন করে যে, রাষ্ট্র মেয়ের বাবার সামনে এই প্রস্তাব রাখতে পারবে, হয় আপনার মেয়েকে লেখাপড়া শেষ করতে দিন, অথবা তার অভিভাবকত্ব রাষ্ট্রের হাতে ন্যস্ত করুন?
যদি আগের প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে আমার ২য় প্রশ্ন হল, ঐ মেয়ের বিবাহের সময় কি বাবার মতামত, সিদ্ধান্ত ;বা অনুমতি জরুরি হবে, নাকি রাষ্ট্রের তথা সরকারের মতামত, সিদ্ধান্ত বা অনুমতিই যথেষ্ট হবে? কারণ আমি যতদূর জানি বিবাহের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিও জরুরি।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। অধিকাংশ আলেমের মতে প্রাপ্তবয়স্ক মেয়ের অনুমতি ছাড়া কোন বাবা নিজের মেয়েকে বিবাহ দিতে পারবে না। عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تُنْكَحُ الثَّيِّبُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلَا تُنْكَحُ البِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ، وَإِذْنُهَا الصُّمُوتُ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদীসে আল্লাহর রাসূল বলেন, ইতপূর্বে বিবাহ হয়েছিলে এমন মেয়েকে বিবাহ দেয়া যাবে না তার কাছে অনুমতি নেয়া ছাড়া, আর প্রাপ্ত বয়স্ক কুমারী মেয়েকে বিবাহ দেয়া যাবে না তার কাছে অনমুত চাওয়া ছাড়া, আর চুপ থাকাটাই তার অনুমতি দেয়া বলে গণ্য। সুনানু তিরমিযী, হাদীস নং ১১০৭। হাদীসটি সহীহ। এই হাদীসের ভিত্তিতে অধিকাংশ আলেমের মত হচ্ছে বাবা জোর করে তার মেয়েকে বিবাহ দিতে পারবে না। যদি জোর করে বিয়ে দেয় তাহলে মেয়ে চাইলে সেই বিয়ে বাতিল করতে পারবে। বিস্তারিত জানতে এই হাদীসের নীচে ইমাম তিরমিযীর বক্তব্য দেখতে পারেন। রাষ্ট্রের কাজ হচ্ছে এটা নিশ্চিত করা যে, কোন বাবা যেন তার মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দিতে পারবে না। যদি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয় তাহলে সেই বিয়ে ভেঙে দেওয়ার ব্যবস্থা করা। আর মেয়ের অভিভাকত্ব রাষ্ট্রের হাতে ন্যস্ত হবে না। হয় আপনার মেয়েকে লেখাপড়া শেষ করতে দিন, অথবা তার অভিভাবকত্ব রাষ্ট্রের হাতে ন্যস্ত করুন। এই ধরণের প্রস্তাব তার বাবার সামনে রাষ্ট্র রাখতে পারবে না। লেখাপড়া করানো বা না করানে সেটা তার বাবার ব্যাপার, বাবা এখানে স্বাধীন, রাষ্ট্র তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। খুব জরুরী কিছু শিক্ষা ছাড়া বেশী লেখা পড়া করানো বাবার ফরজ বা আবশ্যক নয়, কিন্তু মেয়ের ইমান, আমল যেন সঠিক থাকে সেটা নিশ্চিত করা একজন বাবার জন্য আবশ্যক। সুতরাং একজন বাবা মেয়ের ইহলৌকিক ও পরলৌকিক সব বিষয় ভেবে লেখা পড়া কতটুকু করাবেন সেই স্বাধীনতা তার হাতে থাকবে।
✅