QA As Sunnah Q&A

আমার বাবা বর্তমানে খুব অসুস্থ। শয্যাশায়ী। সুস্থ অবস্থায় তিনি নিয়মিত নামাজ পড়েছেন। গত ২-৩ বছর যাবত তার স্মরণশক্তি কিছুটা কম ছিলো। উনি নামাজ অনেক সময় একই ওয়াক্তের নামাজ দুই-তিনবারও পড়ে ফেলতো। …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #৫০৫৩ • ভিউ: ১৬ • ২৯ নভেম্বর, ২০১৯

আমার বাবা বর্তমানে খুব অসুস্থ। শয্যাশায়ী। সুস্থ অবস্থায় তিনি নিয়মিত নামাজ পড়েছেন। গত ২-৩ বছর যাবত তার স্মরণশক্তি কিছুটা কম ছিলো। উনি নামাজ অনেক সময় একই ওয়াক্তের নামাজ দুই-তিনবারও পড়ে ফেলতো। …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমার বাবা বর্তমানে খুব অসুস্থ। শয্যাশায়ী। সুস্থ অবস্থায় তিনি নিয়মিত নামাজ পড়েছেন। গত ২-৩ বছর যাবত তার স্মরণশক্তি কিছুটা কম ছিলো। উনি নামাজ অনেক সময় একই ওয়াক্তের নামাজ দুই-তিনবারও পড়ে ফেলতো। কখনো কখনো আবার নিয়মিত। আবার কখনো একদমই পড়েনি। এখন তিনি একদমই শয্যাশায়ী। নামাজ পড়তে পারছেন না একদমই। এমতাবস্থায় তার নামাজ নিয়ে আমাদের করনীয় কি? আপনার মতামতের এবং পরামর্শ জানার জন্য অপেক্ষায় রইলাম ।
উত্তর
Published
আল্লাহ আপনার বাবাকে সুস্থ করে দিন। তিনি যদি ইশারায় নামায আদায় করতে পারেন তাহলে শুয়ে শুয়ে (কিবলার দিকে পা দিয়ে শুয়ে) ইশরায় নামায আদায় করবেন। যদি এটাও তার পক্ষে করা সম্ভব না হয়, তাহলে তার নামায মাফ, তাকে নামায পড়তে হবে না। তার নামাযের জন্য আপনাদের কোন করণীয় নেই।