QA As Sunnah Q&A

আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। যে কোন নামাজে রুকু, সেজদার তাজবী তিনবার পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু বেশি পড়লে বেশি নেকি হবে কি? যদি বেশি নেকি হয় তাহলে জামাতে ঈমাম সাহেব তাড়াতাড়ি পড়ার …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৫০৬২ • ভিউ: ৬০ • ০৮ ডিসেম্বর, ২০১৯

আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। যে কোন নামাজে রুকু, সেজদার তাজবী তিনবার পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু বেশি পড়লে বেশি নেকি হবে কি? যদি বেশি নেকি হয় তাহলে জামাতে ঈমাম সাহেব তাড়াতাড়ি পড়ার …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। যে কোন নামাজে রুকু, সেজদার তাজবী তিনবার পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু বেশি পড়লে বেশি নেকি হবে কি? যদি বেশি নেকি হয় তাহলে জামাতে ঈমাম সাহেব তাড়াতাড়ি পড়ার কারণে আমরা তিন বারের বেশি পড়ার সুযোগ পাইনা, এমতাবস্থায় মুক্তাদিগন ঈমাম সাহেবকে বলতে পারবে কিনা তাড়াতাড়ি না করে মুক্তাদিদের কম করে হলেও যেন ৭ বার বলার সুযোগ দেওয়া হয়। ঈমাম সাহেব কে বলতে গেলে মুত্তাদিগনের বেয়াদবি বলে গন্য হবে কিন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। রুকু সাজদার তাসবীহ অন্তত তিনবার বলা সুন্নাত। রাসূলুল্লাহ সা. তিনবার পড়তেন বলে সহীহ হাদীসে উল্লেখ আছে।সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৮৮৮।তবে নামায আদায় হওয়ার জন্য শর্ত নয়। তাসবীহ না পড়লেও নামায আদায় হয়ে যাবে। তিন বারের বেশীও পড়া যায়। সুন্নাত নামাযে আপনি যত ইচ্ছা ততো পড়বেন। তবে ইমাম সাহেবকে ফরজ নামাযে বেশী পড়তে বলা যাবে না। মসজিদে অনেক ধরণের লোক আসে, সবার দিকে লক্ষ্য রেখে ইমাম সাহেব কয় বার পড়বেন, তিনিই নির্ধারণ করবেন। ইমাম তিরমিযী বলেন,
روي عن عبد الله بن المبارك أنه قال أستحب للإمام أن يسبح خمس تسبيحات لكي يدرك من خلفه ثلاث تسبيحات আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, ইমাম সাহেবের জন্য মুস্তাহাব হলো পাঁচ বার তাসবীহ পড়া, যাতে পিছনের লোকেরা তিনবার পড়তে পারে।সুনানু তিরমিযী, হাদীস নং ২৬১
✅