QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম, আমরা জানি যে,তাহাজ্জুদের সময় মহান আল্লাহ ১ম আসমানে এসে আমাদের ডেকে ক্ষমার কথা বলতে থাকেন। আমার প্রশ্ন হচ্ছে যে, একেক দেশে তো তাহাজ্জুদের সময় ভিন্ন ভিন্ন! যেমন- আর্জেন্টিনা …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৫০৬৬ • ভিউ: ১৭ • ১২ ডিসেম্বর, ২০১৯

আসসালামুয়ালাইকুম, আমরা জানি যে,তাহাজ্জুদের সময় মহান আল্লাহ ১ম আসমানে এসে আমাদের ডেকে ক্ষমার কথা বলতে থাকেন। আমার প্রশ্ন হচ্ছে যে, একেক দেশে তো তাহাজ্জুদের সময় ভিন্ন ভিন্ন! যেমন- আর্জেন্টিনা …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম, আমরা জানি যে,তাহাজ্জুদের সময় মহান আল্লাহ ১ম আসমানে এসে আমাদের ডেকে ক্ষমার কথা বলতে থাকেন। আমার প্রশ্ন হচ্ছে যে, একেক দেশে তো তাহাজ্জুদের সময় ভিন্ন ভিন্ন! যেমন- আর্জেন্টিনা নামক দেশে যখন রাত ৩ঃ৪৫ বাজে তখন আমাদের বাংলাদেশে দুপুর ১২ঃ৪৫! আবার আমাদের বাংলাদেশে যখন রাত ৩ঃ৪৫ হয় তখন নিউজিল্যান্ড নামক দেশে সকাল ১১ঃ৪৫ হয়! এভাবে পৃথিবীর কোথাও না কোথাও সকাল-দুপুর থাকে ও তাহাজ্জুদের সময় ও থাকে! তাহলে আল্লাহ কি সব সময় ১ম আসমানে থাকে? বিষয়টি একটু জানাবেন! ধন্যবাদ
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর আসা, থাকা এগুলো মানুষের মত বা অন্য কোন কিছুর মত, এমন কল্পনা করা যাবে না। এমন কল্পনা থেকেই মূলত আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন উত্থাপিত হয়। সহীহ হাদীসে আছে, আল্লাহ রাতের এক তৃতীয়াংশ পর প্রথম আসমানে আসেন, মানুষের কথা শোনেন। তাই আমরা বিশ্বাস করি, পৃথিবীর সকল স্থানে আল্লাহ রাতের এক তৃতীয়াংশ পর প্রথম আসমানে আসেন, মানুষের দোআ কবুল করেন। আমরা বিশ্বাস করি এই আসা মানুষের আসার মত নয়, তিনি কীভাবে আসেন, তা আমাদের চিন্তার বাইরে, তার আসার ধরণ আমরা জানি না। সব সময় প্রথম আসমানে থাকেন এমন কথা হাদীসে নেই, সুতরাং এমন বলা যাবে না।