QA As Sunnah Q&A

১২ বছর বয়স থেকে রোজা ফরজ। কিন্তু সেই বয়স থেকে সব গুলো রোজা করা হয় নি। নিজেও জানতাম না এবং পরিবার থেকেও গুরুত্বটা তেমন বুঝি নি। এখন জানার পর কি করতে পারি? কতগুলো রোজা কাজা করেছি সেটারও হিসাব …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
রোজা • প্রশ্ন #৫০৭১ • ভিউ: ২৪ • ১৭ ডিসেম্বর, ২০১৯

১২ বছর বয়স থেকে রোজা ফরজ। কিন্তু সেই বয়স থেকে সব গুলো রোজা করা হয় নি। নিজেও জানতাম না এবং পরিবার থেকেও গুরুত্বটা তেমন বুঝি নি। এখন জানার পর কি করতে পারি? কতগুলো রোজা কাজা করেছি সেটারও হিসাব …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
১২ বছর বয়স থেকে রোজা ফরজ। কিন্তু সেই বয়স থেকে সব গুলো রোজা করা হয় নি। নিজেও জানতাম না এবং পরিবার থেকেও গুরুত্বটা তেমন বুঝি নি। এখন জানার পর কি করতে পারি? কতগুলো রোজা কাজা করেছি সেটারও হিসাব জানা নেই।
উত্তর
Published
সঠিক কথা হলো নারী ও পুরুষ যখন শরীয়তের দৃষ্টিতে প্রাপ্ত বয়স্ক হয় তখন থেকে নামায, রোজা বা ইসলামের সকল বিধিবিধান পালন করা তার জন্য ফরজ। একজন মেয়ে মানুষের যখন হায়েজ তথা মাসিক শুরু হয় তখন থেকে সে প্রাপ্ত বয়স্ক বলে গণ্য। এই সময় থেকে তার জন্য রোজা ফরজ। আপনি অনুমান করে হিসাব করবেন, জীবনে কতটি রোজা রাখেন নি। এরপর প্রতিটি রোজার পরিবর্তে েএকটি করে রোজা কাজা করবেন। এভাবে কিছ কিছু করে রাখতে থাকুন। আল্লাহ আপনাকে ইসলামের পথে অটুট রাখুন।