QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম, আমার দুইটি প্রশ্ন রয়েছে! ১/ সূর্যোদয়ের কতক্ষণ পর নামাজ পরা জায়েজ? অর্থাৎ সূর্যোদয়ের কতসময় পর ইশরাকের নামাজ আদায় করবো? ২/ আমি যদি কাউকে বলি- কালকে ওখানে যাবো ! কালকে ওই কাজট…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
নফল সালাত • প্রশ্ন #৫০৯৬ • ভিউ: ২৭ • ১১ জানুয়ারী, ২০২০

আসসালামুয়ালাইকুম, আমার দুইটি প্রশ্ন রয়েছে! ১/ সূর্যোদয়ের কতক্ষণ পর নামাজ পরা জায়েজ? অর্থাৎ সূর্যোদয়ের কতসময় পর ইশরাকের নামাজ আদায় করবো? ২/ আমি যদি কাউকে বলি- কালকে ওখানে যাবো ! কালকে ওই কাজট…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম, আমার দুইটি প্রশ্ন রয়েছে! ১/ সূর্যোদয়ের কতক্ষণ পর নামাজ পরা জায়েজ? অর্থাৎ সূর্যোদয়ের কতসময় পর ইশরাকের নামাজ আদায় করবো? ২/ আমি যদি কাউকে বলি- কালকে ওখানে যাবো ! কালকে ওই কাজটি করবো ! এমন সময় ইনশাআল্লাহ কি মুখেই উচ্চারণ করতে হবে? মনে মনে যদি বলি তাহলে কি হবে? আশা করি উত্তর দিবেন!
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعَتَيْنِ وَعَنْ لِبْسَتَيْنِ وَعَنْ صَلاَتَيْنِ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَعَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ وَعَنْ الاِحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ يُفْضِي بِفَرْجِهِ إِلَى السَّمَاءِ وَعَنِ الْمُنَابَذَةِ وَالْمُلاَمَسَةِ
অর্থ: আবু হুরায়রা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সা. দুই সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন। ফজরের সালাতের পর যতক্ষন না সূর্য উদিত হয়...। সহীহ বুখারী, হাদীস নং ৫৮৪। অর্থাৎ সূর্য পুরোপুরি ওঠার পর সালাত আদায় করতে কোন সমস্যা নেই। সূর্য পুরোপুরি উঠতে কিছুটা সময় লাগে, সেই সময়টুকু অপেক্ষা করতে হবে। পুরোপুরি ওঠার পর ইশরাকের নামায আদায় করা যাবে। ২। মুখে বলা ভালো।