QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম । কোন ব্যক্তি এমন কথা বলে যে আমি যাকে বিয়ে করবো সে তিন তালাক।তাহলে কি তালাক হয়?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৫১০১ • ভিউ: ৭৬ • ১৬ জানুয়ারী, ২০২০

আসসালামু আলাইকুম । কোন ব্যক্তি এমন কথা বলে যে আমি যাকে বিয়ে করবো সে তিন তালাক।তাহলে কি তালাক হয়?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম । কোন ব্যক্তি এমন কথা বলে যে আমি যাকে বিয়ে করবো সে তিন তালাক।তাহলে কি তালাক হয়?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। শাফেয়ী ও হাম্বলা মাজহাবের আলেমগণ বলেছেন, বিবাহের আগে কাউকে তালাক দিলে তালাক হবে না। হানাফী ও মালেকী মাজহাবের আলেমগণ বলেছেন তালাক হয়ে যাবে। আর যদি কেউ বলে, যাকে বিবাহ করবো সেই তালাক। তাহলে মালেকী মাজহাবে তালাক হবে না, হানাফী মাজহাবে তালাক হয়ে যাবে। হাদীসের আলোকে শাফেীয় ও হাম্বলী মাজহাবের মতামতটি শক্তিশালী বলে মনে হয়। তবে হানাফী মাজহাবের মতামত মেনে চলার ভিতরেই অধিক সতর্কতা। রাসূলুল্লাহ সা. বলেছেন, لَا نَذْرَ لِابْنِ آدَمَ فِيمَا لَا يَمْلِكُ, وَلَا عِتْقَ لَهُ فِيمَا لَا يَمْلِكُ, وَلَا طَلَاقَ لَهُ فِيمَا لَا يَمْلِكُ )
মানুষ যে সম্পদের মালিক নয় সেখানে তার মানত কার্যকর নয়, সে সে দাসের মালিক নয় তার ক্ষেত্রে তার আজাদ করা কার্যকর নয়, মানুষ যে মহিলার মালিক নয় তার ক্ষেত্রে তালাক কার্যকর নয়। সুনানু তিরমিযী, হাদীস নং ১১৮১
বিস্তারিত জানতে দেখুন:
https://islamqa.info/ar/answers/98452/%D8%A7%D8%B0%D8%A7-%D9%82%D8%A7%D9%84-%D8%A7%D9%86-%D8%AA%D8%B2%D9%88%D8%AC%D8%AA-%D9%81%D9%84%D8%A7%D9%86%D8%A9-%D9%81%D9%87%D9%8A-%D8%B7%D8%A7%D9%84%D9%82
✅