QA As Sunnah Q&A

আমরা ফরজ সালাহ আদায়ের পর যে সুন্নাহ সালাহ আদায় করি তা কি সাহিহ হাদিস দারা প্রমানিত? যেমন -মাগরিব ওইশার পর দুই রাকাহ সুন্নাহ। দয়া করে হাদিস নাম্বার সহ দিবেন।

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #৫১০৩ • ভিউ: ১৪ • ১৮ জানুয়ারী, ২০২০

আমরা ফরজ সালাহ আদায়ের পর যে সুন্নাহ সালাহ আদায় করি তা কি সাহিহ হাদিস দারা প্রমানিত? যেমন -মাগরিব ওইশার পর দুই রাকাহ সুন্নাহ। দয়া করে হাদিস নাম্বার সহ দিবেন।

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমরা ফরজ সালাহ আদায়ের পর যে সুন্নাহ সালাহ আদায় করি তা কি সাহিহ হাদিস দারা প্রমানিত? যেমন -মাগরিব ওইশার পর দুই রাকাহ সুন্নাহ। দয়া করে হাদিস নাম্বার সহ দিবেন।
উত্তর
Published
জ্বী, সুন্নাত সালাত সমূহ সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। নীচের হাদীস দুটি লক্ষ্য করুন:
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ حَفِظْتُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَشْرَ رَكَعَاتٍ كَانَ يُصَلِّيهَا بِاللَّيْلِ وَالنَّهَارِ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ الآخِرَةِ قَالَ وَحَدَّثَتْنِي حَفْصَةُ أَنَّهُ كَانَ يُصَلِّي قَبْلَ الْفَجْرِ رَكْعَتَيْنِ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে-দিনে দশ রাকআত (ফরয ব্যতীত) সালাত (নামায/নামাজ) আদায় করতেন বলে আমার স্মৃতিতে সংরক্ষিত রেখেছি... যোহরের পূর্বে দুরাকআত, এর পরে দুরাকআত, মাগরিবের পর দুরাকআত, এশার পর দুরাকআত আর উম্মুল মুমিনীন হাফসা রাদিয়াল্লাহু আনহা আমাকে বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে দুরাকআত আদায় করতেন। সুনানু তিরমিজী, হাদিস নম্বরঃ ৪৩৩। হাদীসটি সহীহ। عن أم حبيبة رضي الله عنها قالت : قال رسول الله صلى الله عليه وسلم : مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ، ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً ، بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ ، أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ ، وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ ،
উম্মে হাবীবা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি দিনে রাতে ১২ রাকআত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মান করা হবে। যোহরের পূর্বে ৪ রাকআত, পরে য রাকআত, মাগরিবের পর দুই রাকআত, এশার পর দুই রাকআত, এবং ফজরের পর দুই রাকআত। সুনানু তিরমিযি, হাদীস নং ৪১৫। হাদীসটি সহীহ। সহীহ মুসলিম, হাদীস নং ৭২৮। সহীহ মুসলিমে যে ব্যক্তি দিনে রাতে ১২ রাকআত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মান করা হবে এতোটুকু উল্লেখ আছে।