QA As Sunnah Q&A

আস্সালামু আলাইকুম, আমার যোহরের সালাত যদি কাযা হয়ে যায়, সেটা কি আমি আছরের সালাতে ঈমামের পিছনে যোহরের নিয়্যাত করে কাযা আদায় করতে পারবো, এবং জামাত শেষে আছরের সালাত একাকী পড়ে নেওয়া যাবে? একজন বক…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৫১২০ • ভিউ: ৬১ • ০৪ ফেব্রুয়ারি, ২০২০

আস্সালামু আলাইকুম, আমার যোহরের সালাত যদি কাযা হয়ে যায়, সেটা কি আমি আছরের সালাতে ঈমামের পিছনে যোহরের নিয়্যাত করে কাযা আদায় করতে পারবো, এবং জামাত শেষে আছরের সালাত একাকী পড়ে নেওয়া যাবে? একজন বক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস্সালামু আলাইকুম,
আমার যোহরের সালাত যদি কাযা হয়ে যায়, সেটা কি আমি আছরের সালাতে ঈমামের পিছনে যোহরের নিয়্যাত করে কাযা আদায় করতে পারবো, এবং জামাত শেষে আছরের সালাত একাকী পড়ে নেওয়া যাবে?
একজন বক্তার কাছে আমি এই মাসাআলা টা শুনেছি।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ইমাম সাহেব যে ওয়াক্তের সালাত আদায় করছে পিছনের কোন ব্যক্তি সে ওয়াক্তের সালাতে বাদে অন্য কোন ফরজ সালাতের নিয়ত করলে সেই ব্যক্তির সালাত হানাফী ও মালেকী মাজহাবের মত অনুযায়ী শুদ্ধ হবে না, আদায় হবে না। হাসান বসরী, ইমাম যুহরীসহ বহু ফকীহ এই কথায় বলেছেন যে, সালাত আদায় হবে না। শাফেয়ী ও হাম্বলী মাজহাবের মত অনুযায়ী শুদ্ধ হবে। কোন হাদীসে এমন নেই যে, রাসূলুল্লাহ সা. বা কোন সাহাবী ফরজ সালাত পড়াচ্ছিলেন আর পিছনে কেউ এসে অন্য ফরজ সালাত আদায় করেছে। একটি হাদীসে আছে সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাসূলুল্লাহ সা. এর সাথে এশার সালাত আদায় করে, তার এলাকায় গিয়ে অন্যদের এশার ফরজ সালাত পড়িয়েছিলেন। আর এই সালাত মুয়াজ রা. এর জন্য নফল ছিল। বুখরী ও মুসলিম শরীফে হাদীসটি আছে।এখান থেকে শাফেয়ী ও হাম্বলী ফকীহগণ বলেন, এক ফরজ আদায়কারী ইমামের পিছনে অন্য ফরজ আদায়কারী মুক্তাদির সালাত শুদ্ধ হবে।
এই ধরণের আমল করে মতবিরোধের ভিতর প্রবেশ করা উচিত হবে না। ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেব যে সালাত আদায় করবে সেই সালাতই আদায় করা উচিত। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন https://www.islamweb.net/ar/fatwa/70656/%D9%85%D8%B0%D8%A7%D9%87%D8%A8-%D8%A7%D9%84%D8%B9%D9%84%D9%85%D8%A7%D8%A1-%D9%81%D9%8A-%D8%A7%D8%AE%D8%AA%D9%84%D8%A7%D9%81-%D9%86%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D8%A5%D9%85%D8%A7%D9%85-%D9%88%D8%A7%D9%84%D9%85%D8%A3%D9%85%D9%88%D9%85
✅