QA As Sunnah Q&A

আমি জানতে চাই সূরা ইখলাস, ফালাক, নাস এই তিন সূরা ফজর ও মাগরিবের সময় পড়ার নিয়ম কি? আমি ১ বার করে তিনটি সূরা পড়ে নিজের শরীলে ফু দিতাম আর ভাবতাম শরীর বন্ধ হইয়াছে আল্লাহ ই এখন সকল ধরনের খারাপ নজ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
যিকির দুআ আমল • প্রশ্ন #৫১২৯ • ভিউ: ২৬ • ১৩ ফেব্রুয়ারি, ২০২০

আমি জানতে চাই সূরা ইখলাস, ফালাক, নাস এই তিন সূরা ফজর ও মাগরিবের সময় পড়ার নিয়ম কি? আমি ১ বার করে তিনটি সূরা পড়ে নিজের শরীলে ফু দিতাম আর ভাবতাম শরীর বন্ধ হইয়াছে আল্লাহ ই এখন সকল ধরনের খারাপ নজ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি জানতে চাই সূরা ইখলাস, ফালাক, নাস এই তিন সূরা ফজর ও মাগরিবের সময় পড়ার নিয়ম কি? আমি ১ বার করে তিনটি সূরা পড়ে নিজের শরীলে ফু দিতাম আর ভাবতাম শরীর বন্ধ হইয়াছে আল্লাহ ই এখন সকল ধরনের খারাপ নজর জ্বীন ও বদনজর বিপদ আপদ থেকে আল্লাহর হেফাজতে আছি। কিন্তু এখন আজকে এক জায়গায় দেখলাম ৩ বার করেপড়তে হয় এখন আমি দিধাদন্দে আছি আমাকে একটু রেফারেন্স সহ ক্লিয়ার করে বলুন বিষয়টা। জাজাকাল্লাহ
উত্তর
Published
নীচের হাদীসটি লক্ষ্য করুন:
عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ خَرَجْنَا فِي لَيْلَةٍ مَطِيرَةٍ وَظُلْمَةٍ شَدِيدَةٍ نَطْلُبُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي لَنَا قَالَ فَأَدْرَكْتُهُ فَقَالَ قُلْ فَلَمْ أَقُلْ شَيْئًا ثُمَّ قَالَ قُلْ فَلَمْ أَقُلْ شَيْئًا قَالَ قُلْ قُلْتُ مَا أَقُولُ قَالَ قُلْ هوَ اللَّهُ أَحَدٌ وَالْمُعَوِّذَتَيْنِ حِينَ تُمْسِي وَتُصْبِحُ ثَلاَثَ مَرَّاتٍ تَكْفِيكَ مِنْ كُلِّ شَيْءٍ আবদুল্লাহ ইবন খুবায়ব তাঁর পিতা থেকে বর্ণিত, তিনি বলেনঃ এক বর্ষণমুখর রাতে গভীর অন্ধকারে আমাদের জন্য দুআ করার উদ্দেশ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তালাশ করতে বের হলাম। এক স্থানে গিয়ে আমি তাঁকে পেলাম। তখন তিনি বললেনঃ বল। আমি কিছুই বললাম না। তিনি আবার বললেনঃ বল। আমি কিছুই বললাম না। পুনরায় তিনি আমাকে বললেনঃ বল। আমি বললামঃ কি বলব? তিনি বললেনঃ সকাল-সন্ধ্যায় কুল হুয়াল্লাহু আহাদ এবং মুআওওয়াযাতায়ন (কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস) তিন বার পাঠ করবে; তবে তা সব কিছুর ক্ষেত্রে তোমার জন্য যথেষ্ট হবে। তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৭৫, হাদীসটির সনদ হাসান।সুতরাং তিনবার করে পড়বেন।