QA As Sunnah Q&A

আস্সালামুআলাইকুম, জনাব আমার প্রশ্ন যদি কোন স্বামী ঝগড়া করে রাগের মাথায় স্ত্রীকে তালাক দেয় আর সেটা স্বামী স্ত্রী ছাড়া তৃতীয় ব্যক্তি না শুনে কথাটা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই থাকে তাহলে কি তালা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৫১৩০ • ভিউ: ৬০ • ১৪ ফেব্রুয়ারি, ২০২০

আস্সালামুআলাইকুম, জনাব আমার প্রশ্ন যদি কোন স্বামী ঝগড়া করে রাগের মাথায় স্ত্রীকে তালাক দেয় আর সেটা স্বামী স্ত্রী ছাড়া তৃতীয় ব্যক্তি না শুনে কথাটা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই থাকে তাহলে কি তালা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস্সালামুআলাইকুম, জনাব আমার প্রশ্ন যদি কোন স্বামী ঝগড়া করে রাগের মাথায় স্ত্রীকে তালাক দেয় আর সেটা স্বামী স্ত্রী ছাড়া তৃতীয় ব্যক্তি না শুনে কথাটা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই থাকে তাহলে কি তালাক হয়ে যাবে? বা ঐ স্বামী স্ত্রী কী আগের মতো একসাথে বসবাস করতে পারবে? দয়া করে জানালে উপকার হবে।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। তালাক হয়ে যাবে। তিন তালাক দিলে তারা আর একত্রে থাকতে পারবে না। নতুন করে বিবাহ করেও সংসার করতে পারবে না। আর যদি ১ বা ২ তালাক দেয় তাহলে সংসার করতে পারবে। তবে কখনো কখনো বিবাহের প্রয়োজন হতে পারে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا অতএব যদি সে তাকে (তিন) তালাক দেয় তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে। অতঃপর সে (স্বামী) যদি তাকে তালাক দেয়, তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে, তারা একে অপরের নিকট ফিরে আসবে। [সূরা বাকারা, আয়াত: ২৩০]। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর।
✅