QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ১.লাল কাপড় ব্যবহার ২.লালের সাথে অন্য কালার থাকা বা অন্য কালারের কাপড়ে লাল থাকা ৩ .হলুদ কাপড় ব্যবহার ৪.হলুদের সাথে অন্য কালার থাকা বা অন্য কালারের কাপড়ে হলুদ থাকা কোনটি হালাল…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
পোশাক পরিচ্ছেদ • প্রশ্ন #৫১৩৪ • ভিউ: ১০৭ • ১৮ ফেব্রুয়ারি, ২০২০

আসসালামু আলাইকুম ১.লাল কাপড় ব্যবহার ২.লালের সাথে অন্য কালার থাকা বা অন্য কালারের কাপড়ে লাল থাকা ৩ .হলুদ কাপড় ব্যবহার ৪.হলুদের সাথে অন্য কালার থাকা বা অন্য কালারের কাপড়ে হলুদ থাকা কোনটি হালাল…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ১.লাল কাপড় ব্যবহার
২.লালের সাথে অন্য কালার থাকা বা অন্য কালারের কাপড়ে লাল থাকা
৩ .হলুদ কাপড় ব্যবহার ৪.হলুদের সাথে অন্য কালার থাকা বা অন্য কালারের কাপড়ে হলুদ থাকা কোনটি হালাল এবং কোনটি হারাম বলবেন প্লিজ!
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। লাল বাদে অন্য কোন রঙের কাপড় ব্যবহারে কোন সমস্যা নেই। লাল কাপড় ব্যবহার করতে হাদীসে রাসূলুল্লাহ সা. নিষেধ করেছেন। عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : نَهَى رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ عَنِ الْمُفْدَمِ. ইবনে উমার থেকে বর্নিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সা. আমাদেরকে লাল রঙের কাপড় পরতে নিষেধ করেছেন। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৩৬০১। হাদীসটি সহীহ। এই কারণে অধিকাংশ ফকীহ শুধু লাল রঙের পোশাক পরা পুরুষের জন্য মাকরুহ বলেছেন।
✅