QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম শায়েখ আপনার কাছে একটা বিষয় জানতে চাই। উত্তর পেলে খুশি হবো । আমার নানার বাবা জীবিত অবস্থায় আমার নানার মৃত্যু হয়। আমার নানারা তিন ভাই এর মধ্যে আমার নানা বড়ো । এমতাবস্থায়…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ফারায়েজ • প্রশ্ন #৫১৭১ • ভিউ: ১০২ • ২৬ মার্চ, ২০২০

আসসালামু আলাইকুম শায়েখ আপনার কাছে একটা বিষয় জানতে চাই। উত্তর পেলে খুশি হবো । আমার নানার বাবা জীবিত অবস্থায় আমার নানার মৃত্যু হয়। আমার নানারা তিন ভাই এর মধ্যে আমার নানা বড়ো । এমতাবস্থায়…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম শায়েখ আপনার কাছে একটা বিষয় জানতে চাই। উত্তর পেলে খুশি হবো । আমার নানার বাবা জীবিত অবস্থায় আমার নানার মৃত্যু হয়। আমার নানারা তিন ভাই এর মধ্যে আমার নানা বড়ো । এমতাবস্থায় আমার নানার বাবা তার সমস্ত সম্পত্তি তিন ভাগে ভাগ করে আমার তিন মামার নামে লিখে দেন এক অংশ, বাকি সম্পত্তি মেঝো নানা এবং ছোটো নানার নামে লিখে দেন। তখন আমার মা এবং তিন খালা ছোটো ছিলেন। আমার মা এবং খালারা সকালে বড়ো হয়ে তাদের সকলের বিবাহ হয়েছে কিন্তূ আমার মামারা এখন পর্যন্ত মা এবং খালাদের কোনো সমাপ্তির ভাগ দেয়নি এটা কি অন্যের সম্পদ আত্মসাৎ এর পর্যায় পড়ে কিনা বা তাদের আত্মসাৎ এর গোনাহ হবে কিনা। এখন এই সম্পত্তি বিক্রি করে হজ্জ করতে যাচ্ছেন এটা কি উচিত হবে আমাকে সঠিক বুঝ টা দিবেন এই কামনায় করি ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার মামারা আত্মসাত করেছে এটা বলা যাবে না। কারণ আপনার নানার বাবা আপনার মামাদেরকে লিখে দিয়েছেন, আপনার মা-খালাদেরকে দেই নি। তবে আপনার মামদের উচিৎ কিছু সম্পদ আপনার মায়েদেরকে দেওয়া। আপনার নানার বাবারো উচিত ছিল আপনার মা-খালাদেরকে কিছু লিখে দেওয়া।
✅