QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে Service Engineer হিসেবে কর্মরত রয়েছি। একটি নষ্ট মেশিন সার্ভিস করার জন্য অনেক সময় পুরাতন Spair Parts ব্যবহার করা হয় …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৫১৮৪ • ভিউ: ১৬ • ০৮ এপ্রিল, ২০২০

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে Service Engineer হিসেবে কর্মরত রয়েছি। একটি নষ্ট মেশিন সার্ভিস করার জন্য অনেক সময় পুরাতন Spair Parts ব্যবহার করা হয় …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ
আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে Service Engineer হিসেবে কর্মরত রয়েছি। একটি নষ্ট মেশিন সার্ভিস করার জন্য অনেক সময় পুরাতন Spair Parts ব্যবহার করা হয় এবং সার্ভিস বিল করার সময় নতুন Spair Parts এর যে দাম সেই দাম ই রাখা হয়। সার্ভিস বিলের কাজটি করে থাকেন প্রতিষ্ঠানের Managing Director. আমার প্রশ্ন হলো প্রতিষ্ঠানের একজন Employee হিসেবে আমার উপার্জনটা কি হারাম হচ্ছে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম।আপনার প্রশ্ন অস্পষ্ট।Spair Parts সরবরাহ করার দায়িত্ব কার সেটা লেখেন নি। যদি আপনার দায়িত্ব শুধু সর্ভিসিং করা হয়, Spair Parts কেনার দায়িত্ব অন্যজনের হয় তাহলে আপনার উপার্জন হালাল। যারা নতুনের বদলে পুরাতন দিচ্ছে তারা দোষী হবে। আপনার পক্ষে যদি এই অনিয়ম বন্ধ করা সম্ভব হয় তাহলে বন্ধ করার জন্য কাজ করবেন। সম্ভব না হলে কোন কিছু করার দরকার নেই, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। আর যদি Spair Parts কেনার দায়িত্ব আপনার হয় আর আপনি তাদের সাথে যোগদিয়ে অনিয়মে অংশ নেন তাহলে অবশ্যই আপনার টাকা শতভাগ হালাল হবে না।