QA As Sunnah Q&A

বিতির সালাত যদি কাযা হয়ে যায় তাহলে কি সেই কাযা আদায় করতে হবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবাহ-তালাক • প্রশ্ন #৫১৯ • ভিউ: ১৪ • ০১ জুলাই, ২০০৭

বিতির সালাত যদি কাযা হয়ে যায় তাহলে কি সেই কাযা আদায় করতে হবে?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
বিতির সালাত যদি কাযা হয়ে যায় তাহলে কি সেই কাযা আদায় করতে হবে?
উত্তর
Published
নিচের হাদীসটি দেখুন:
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ إِذَا فَاتَتْهُ الصَّلاَةُ مِنَ اللَّيْلِ مِنْ وَجَعٍ أَوْ غَيْرِهِ صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً
অর্থ: হযরত আয়েশা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সা. থেকে যখন কোন কারণে রাতের নামায ছুটে যেত তখন তিনি বার রাকআত আদায় করতেন। সহীহ মুসলিম, হাদীস নং ১৭৭৭। অর্থাৎ রাসূলুল্লাহ সা. সাধারণত রাতে বিতরসহ এগার রাকআত আদায় করতেন। আর কোন কারণে না পড়তে পারলে দিনের বেলায় বার রাকআত পড়তেন। সুতরাং এই হাদীস থেকে আমরা বুঝতে পারি যে, রাতের বেলায় কেউ বিতর আদায় না করলে দিনের বেলায় সাধারণ অভ্যাসের চেয়ে এক রাকআত বেশী আদায় করবেন। আপনি যদি বিতর তিন রাকআত পড়েন তাহলে দিনের বেলায় চার রাকআত নামায পড়বেন। বিস্তারিত জানতে দেখুন, আল-ইসলাম সুয়াল ও জাওয়াব, শায়খ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ, ফাতওয়া নং ৬৫৬৯২।