QA As Sunnah Q&A

আসসালমু আলাইকুম! একটি গুরত্ব পূর্ন প্রশ্ন ছিল । আচ্ছা ওযুর সময় যে সকল অঙ্গ ধৌত করা ফরজ সে সব অঙ্গ চুল পরিমান শুকনো থাকলে উযূ হবে না। আচ্ছা মাথা মাসেহ করার সময় (একবার)ত পুরো চুল ভিজেনা এমন …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ত্বহারাত পবিত্রতা • প্রশ্ন #৫১৯৩ • ভিউ: ২৫ • ১৭ এপ্রিল, ২০২০

আসসালমু আলাইকুম! একটি গুরত্ব পূর্ন প্রশ্ন ছিল । আচ্ছা ওযুর সময় যে সকল অঙ্গ ধৌত করা ফরজ সে সব অঙ্গ চুল পরিমান শুকনো থাকলে উযূ হবে না। আচ্ছা মাথা মাসেহ করার সময় (একবার)ত পুরো চুল ভিজেনা এমন …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালমু আলাইকুম!
একটি গুরত্ব পূর্ন প্রশ্ন ছিল । আচ্ছা ওযুর সময় যে সকল অঙ্গ ধৌত করা ফরজ সে সব অঙ্গ চুল পরিমান শুকনো থাকলে উযূ হবে না। আচ্ছা মাথা মাসেহ করার সময় (একবার)ত পুরো চুল ভিজেনা এমন টা সন্দেহ হয়। তাহলে কি উযূ হবে না?
মাথা মাসেহ বলতে কি বুঝায়?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। মাথা মাসেত করার সময় পুরো চুল ভেজানো বা পুরো চুল মাসেহ করা আবশ্যক নয়। মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করলেই হবে। মাসেহ করা অর্থ হলো ভেজা হাত মাথার চুলের উপর দিয়ে নিয়ে যাওয়া। সমস্ত চুলে পানি লাগা বা ভেজা হাত লাগা আবশ্যক নয়। অন্তুত মাথার চার ভাগের একভাগ মাসেহ করা ফরজ, পুরো মাথা মাসেহ করা সুন্নাত।